বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
রাজনীতি রাণীনগরে বিএনপি’র ৬২ নেতা-কর্মীর নামে মামলা

রাণীনগরে বিএনপি’র ৬২ নেতা-কর্মীর নামে মামলা

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :

নওগাঁর রাণীনগরে আওয়ামীলীগ নেতা-কর্মীদের উপর হামলা ও মোটরসাইকেল ভাংচুরের অভিযোগে বিএনপির ৬২জন নেতা-কর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাণীনগর থানায় এই মামলা দায়ের করা হয়।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ দায়েরকৃত মামলা বরাদ দিয়ে বলেন,বৃহস্পতিবার দুপুরে উপজেলার পারইল ইউনিয়নের বিশিয়া গ্রামে একটি প্রোগ্রামে যোগ দেয়ার জন্য আওয়ামীলীগের ৭-৮জন নেতা-কর্মীরা যাচ্ছিলেন। এসময় উপজেলা সদরের বাস স্ট্যান্ড এলাকায় পৌছলে বিএনপির প্রায় ৫০-৬০জন নেতা-কর্মী তাদের উপর হামলা চালায়। ওই হামলায় আওয়ামীলীগের কয়েকজন নেতা-কর্মী আহত হয় এবং একটি মটরসাইকেল ভাংচুর করে বিএনপির নেতা-কর্মীরা। এমন অভিযোগে উপজেলার লোহাচুরা গ্রামের রাসেল ফকির বাদী হয়ে এজাহারনামীয় ১২জন ও আরো ৪০-৫০জন অজ্ঞাতনামাদের আসামী করে মামলা দায়ের করেছেন।

খুঁজুন