রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
দেশের খবর রাণীনগরে দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

রাণীনগরে দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) :

নওগাঁর রাণীনগরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।“অসময়তার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সকালে ভূমিকম্প, অগ্নিকান্ড, বন্যা ও বজ্রপাত বিষয়ক মহড়া,র‌ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

রাণীনগর উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা) শাখার আয়োজনে একটি র‍্যালী বের করা হয়। র‍‍্যালীটি উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে রাণীনগর ফায়ার সার্ভিস বিভাগের বিভিন্ন দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবেলায় কিভাবে প্রতিরোধ গড়ে তোলা যায় সেই বিষয়ে মহড়া প্রদর্শন করা হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান,ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু,ফায়ার সার্ভিস লিডার শামিম,উপজেলা সহকারী প্রশাসক রায়হান আলম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান ও একাডেমিক সুপারভাইজার কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

খুঁজুন