বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা রাণীনগরে গোলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাণীনগরে গোলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :

নওগাঁর রাণীনগরে বেলঘড়িয়া নব জাগরণ যুব উন্নয়ন ক্লাব ও গ্রামবাসী উদ্যোগে গোলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খেলার উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল। সোমবার বিকেলে উপজেলার বেলঘড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এখেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় সিম্বা ফুটবল একাদশ ২-১ গোলে ধামাইল ফুটবল একাদশকে হারিয়ে বিজয়ী হয়। পরে প্রধান অতিথি বিজয়ী দল ও বিজিত দলের মাঝে পুরস্কার ও উভয় দলের মাঝে ট্রপি তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসেন আকন্দ, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকী, কালীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন জয়, কালীগ্রাম ইউপি সদস্য এবাদুল হকসহ আরও অনেকে। খেলা ও পুরস্কার বিতরণী শেষে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খুঁজুন