বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা রাঙ্গাবালীতে ফুটবল টুর্নামেন্ট;ব্যবসায়ী একাদশ চ্যাম্পিয়ন

রাঙ্গাবালীতে ফুটবল টুর্নামেন্ট;ব্যবসায়ী একাদশ চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালীঃ

'ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল' স্লোগানে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ক্রীড়া ও সমাজকল্যাণ ক্লাবের আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে৷ শুক্রবার বিকেলে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়। 

বাহেরচর ব্যবসায়ী একাদশ ও ফেলাবুনিয়া ফ্রেন্ডস ক্লাব একাদশের মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এ খেলা গোল শূন্য অবস্থায় শেষ হয়।  পরে টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে  চ্যাম্পিয়ন হয় বাহেরচর ব্যবসায়ী একাদশ। আর রানার্সআপ হয় ফেলাবুনিয়া ফ্রেন্ডস ক্লাব একাদশ।  


খেলা শেষে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলের হাতে একটি ফ্রিজ  এবং রানার্সআপ দলের হাতে একটি  টিভি তুলে দেওয়া হয়। 

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  রাঙ্গাবালী সদর ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন, রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত)  সালাম মোল্লা, বড়বাইশদিয়া ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন,  রাঙ্গাবালী হাই/এ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কবির হোসেন তালুকদার, ক্রীড়া ও সমাজকল্যাণ ক্লাবের উপদেষ্টা কামরুল হাসান, দিলীপ দাস, সভাপতি জাহিদ হাসান সাগর ও সাধারাণ সম্পাদক বাবু তালুকদার প্রমুখ। 

খুঁজুন