রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
দেশের খবর রাঙ্গাবালীতে মুদি দোকানে টিসিবির তেল বিক্রি, মালিককে জরিমানা

রাঙ্গাবালীতে মুদি দোকানে টিসিবির তেল বিক্রি, মালিককে জরিমানা

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী :

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সরবরাহ করা তেল কালোবাজার থেকে কিনে পটুয়াখালীর রাঙ্গাবালীতে মুদি দোকানে খুচরা বিক্রির দায়ে রুস্তম আলী (৪৫) নামের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মশিয়ুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের চৌরাস্তায় অবস্থিত রুস্তম আলীর মুদি দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার গুদাম থেকে টিসিবির দুই লিটারের সয়াবিন তেলের ২৪টি বোতল উদ্ধার করা হয়৷ 

এই অভিযানকালে দোকান মালিক রুস্তম কালোবাজর থেকে টিসিবির ১০০ লিটার তেল কিনেছেন বলে স্বীকার করেন। ওইসব তেল তিনি দোকানে খুচরা বিক্রি করছিলেন। অবশেষে ২৪ বোতলসহ ধরা পড়েন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, ভোক্তা অধিকার আইনে মুদি দোকান মালিক রুস্তমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।  সেই সাথে উদ্ধার হওয়া তেলগুলো দুইটি এতিমখানাসহ দুস্থ লোকজনের  মাঝে প্রকাশ্যে বিতরণ করা হয়। 

খুঁজুন