মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর রাঙ্গামাটি মিনিট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

রাঙ্গামাটি মিনিট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

উচিংছা রাখাইন কায়েস, রাঙ্গামাটি ঃ

রাঙ্গামাটি জেলা মিনিট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নকে বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের সদস্য পাওয়া হচ্ছে শুধু সময়ের ব্যাপার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের জেনারেল সেক্রেটারী ওয়াজিউল্লাহ ভাই। তিনি বলেন আইনেই আছে তারা ট্রাক শ্রমিক ফেডারেশনের সদস্য হবে শুধু তাদের গঠণতন্ত্রের কয়েকটি ধারা শুধু সংশোধন করা হলেই কিছু দিনের মধ্যে তাদের সদস্য পদ দেয়ার সমস্ত ব্যবস্থা করা হবে।

আজ রাঙ্গামাটি জেলা মিনিট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভায় উদ্বোধনী বক্তব্যে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এই কথা বলেন। 

রাঙ্গামাটি জেলা মিনিট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ এ, টি,এম হাসমতউল্লাহর সভাপতিত্বে সভায় বক্তব্য প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, রাঙ্গামাটি শ্রমিক ইউনিয়নের সাবেক উপদষ্ঠা মোঃ আবুল হাসেম, রাঙ্গামাটি জেলা মিনিট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি কিশোর চৌধুরী, বিশিষ্ট শ্রমিক নেতা ও এ্যাডভোকেট মোঃ জাহিদুল ইসলাম (জাহিদ), সাবেক যুগ্ম সম্পাদক আবু সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

সভায় স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা মিনিট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ। 

উদ্বোধক আরো বলেন, শ্রমিক সংগঠনের অনেক গুলো নিয়ম রয়েছে যে নিয়ম গুলোর মধ্যে যে কোন সংগঠন তাদের দায়িত্বকতব্য পালন করবে তারই এই সংগঠনের সদস্য পদ পাবে। তিনি বলেন, জেলায় কখনো শাখা সংগঠন থাকতে পারে না। জেলা থাকবে জেলা সংগঠন। উপজেলায় বা ইউনিয়নে শাখা সংগঠন থাকবে বলে তিনি উল্লেখ করেন। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বলেন, পার্বত্য অঞ্চলের শ্রমিকদের উন্নয়নে রাঙ্গামাটি জেলা শ্রমিকলীগ সব সময় কাজ করে যাচ্ছে। গতো করোনার সময় প্রতিটি শ্রমিকের ঘরে ঘরে দীপংকর তালুকদারের নির্দেশে খাবার পৌছে দেয়া হয়েছে। তিনি বলেন, সরকারী দলের নাম ভাঙ্গিয়ে কেউ যদি শ্রমিক সংগঠনের নামে চাঁদা বাজী করে তাহলে শ্রমিকলীগ তা কখনোই মেনে নেবে না। শ্রমিক সংগঠনের আইনে যা আছে তাই দিয়েই একটি শ্রমিক সংগঠন চলবে। রাঙ্গামাটি জেলা মিনিট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়ন যাতে ট্রাক শ্রমিক সংগঠনে রূপান্তর হয়ে তাদের ন্যায্য অধিকার ফিরে পায় তার জন্য দীপংকর তালুকদারের সুপারিশ লাগলে তাও ব্যবস্থা করে দেয়া হবে বলে তিনি সভায় উল্লেখ করেন।

সভায় বক্তারা রাঙ্গামাটি জেলা মিনি ট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের সংবিধান সংশোধনের বিভিন্ন ধারা ও জারি কৃত প্রজ্ঞাপন অনুযায়ী ইউনিয়নের নামের পরিবর্তন ও সংবিধানের ৩০ ধারা মোতাবেক ইউনিয়নকে বাংলাদেশ  ট্রাক চালক শ্রমিক ফেডারেশন এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত  করার দাবি জানায়।

খুঁজুন