সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর রাঙ্গামাটি রাজস্থলীতে আঞ্চলিক সংগঠনের দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

রাঙ্গামাটি রাজস্থলীতে আঞ্চলিক সংগঠনের দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

উচিংছা রাখাইন,রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটির রাজস্থলীতে আঞ্চলিক সংগঠনের দুই গ্রুপের গোলাগুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)এর পোষাক পরিহিত  একজন নিহত হয়েছেন।শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১০ ঘঠিকার সময় উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের ওগারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সুত্রে জানা গেছে।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসাইন জানান, উপজেলা সদর থেকে ৭ কিলোমিটার দূরে দুর্গম পাহাড়ি এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। সকালে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় পোশাক পরিহিত একজনের লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি আঞ্চলিক সংগঠন চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)এর সদস্য বলে ধারণা করা যাচ্ছে  বলে জানিয়েছেন ওসি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানান। রিপোর্ট লেখা পর্যন্ত গোলাগুলিতে নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

খুঁজুন