রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি রাঙ্গামাটিতে আবারো আওয়ামী লীগের সভাপতি দীপংকর, সম্পাদক হাজী মুছা

রাঙ্গামাটিতে আবারো আওয়ামী লীগের সভাপতি দীপংকর, সম্পাদক হাজী মুছা

 উচিংছা রাখাইন,রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের কাউন্সিলে আবারো সভাপতি হয়েছেন দীপংকর তালুকদার এমপি এবং সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত হাজী মুছা মাতব্বর।

মঙ্গলবার (২৪ মে) বিকেলে সভাপতি পদে ভোট না হলেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সাধারণ সম্পাদক পদকে ঘিরে। বর্তমান সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বরের বিরুদ্ধে হাজী কামাল উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেন। অবশেষে গোপন ব্যালেট পেপারের মাধ্যমে নির্ধারিত হয় জয় পরাজয়।

কাউন্সিলরদের ভোট গণনা শেষে জানা যায়, ১৩৮ ভোট পেয়েছেন মুছা মাতব্বর এবং ১০২ ভোট পেয়েছেন হাজী কামাল উদ্দিন। ৩৬ ভোটে জয় পেয়েছেন হাজী মুছা মাতব্বর পুনরায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

এদিকে, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ছিলো উত্তাপ। নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ জনতা পর্যন্ত। সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ঘুরেফিরে একটাই আলোচনা, কারা আসছে নতুন নেতৃত্বে। বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ নিয়েই সবার আগ্রহ। 

কারণ ১৯৯৬ সাল থেকে সভাপতির দায়িত্ব পালন করা বর্তমান সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদারের বিপরীতে সভাপতি পদে মাঠে মেনেছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ও সহ সভাপতি নিখিল কুমার চাকমা। আর সাধারন সম্পাদক পদে লড়ছেন বর্তমান সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা এবং সাবেক সাধারন সম্পাদক হাজী কামাল উদ্দিন।

দলটি একদিকে পুরনো ও ঐতিহ্যবাহী এবং অন্যদিকে সরকার ক্ষমতায়। তাই সম্মেলনকে ঘিরে বেশ সরগরম ছিলো চারদিক। কারা নতুন নেতৃত্বে আসলে জেলা আওয়ামী লীগ আরও শক্তিশালী হবে এসব নিয়ে চলছে নানা বিশ্লেষণ। পরিশেষে সকল বিশ্লেষণকে ছাপিয়ে আবারো জয়ের মুকুট পড়লেন বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক।

খুঁজুন