বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
সমাজের পরিবর্তনের সঙ্গে নতুন প্রজন্মকে খাপখাওয়াতে হবে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ও এসডিজি অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা মেহেন্দিগঞ্জে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার পবিত্র মক্কা লক্ষ্য করে হুথিদের হামলা, ‘রেড লাইন’ অতিক্রম : সৌদি আরব বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই নেত্রকোণায় আন্তর্জাতিক ওজোনস্তর দিবস পালিত ইইউ-কানাডা জোট আরও গভীর করার উদ্যোগ
কৃষি রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে

রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে

: রাষ্ট্রপতি

 রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে কৃষকসহ সংশ্লিষ্ট সকলকে আরও অনেক সচেতন হতে হবে।

তিনি বলেন, অধিকমাত্রায় ও অপ্রয়োজনীয় রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটির স্বাস্থ্য, পরিবেশ ও জনস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি ভয়াবহ ক্ষতি হচ্ছে।

আজ বুধবার দুপুরে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

এ সময় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফের নেতৃত্বে প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহারের বিষয়ে কৃষকদের সজাগ ও সতর্ক করতে কৃষি বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় তিনি টেকসই ও আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে গবেষণালব্ধ প্রযুক্তির মাঠপর্যায়ে কার্যকর প্রয়োগ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরিবেশবান্ধব কৃষি চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

একইসাথে তিনি কৃষি শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের মধ্যে আরও নিবিড় সমন্বয় প্রতিষ্ঠার আহ্বান জানান।

এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

খুঁজুন