বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
বন্ডের কাঁচামাল সরিয়ে স্টকলটের পোশাক রপ্তানির চেষ্টা ধরা পড়ল কাস্টমসের জালে • রাষ্ট্রপতির সঙ্গে নটর ডেমের প্রাক্তন শিক্ষার্থীদের সাক্ষাৎ • রেমিটেন্স: ২৪ দিনেই এল আড়াই বিলিয়ন ডলার • ‘বিকাশ এক্সপেরিয়েন্স জোন’ এখন ব্রাক বিশ্ববিদ্যালয়ে • রাজনীতিতে নয়া বাতাস • শান্তর মুখের আঁধারই যেন টেস্ট ক্রিকেটের বাংলাদেশ • পুলিশের গাড়ির পাশ দিয়ে সাইকেলে পালানোর দাবি শীর্ষ সন্ত্রাসী রায়হানের • ‘ফকির কমিটির সভাপতি আনোয়ার বলছি’, ভিক্ষার সময় বেঁধে দিয়ে মাইকিং • ‘তুমি রবে নীরবে হৃদয়ে মম’: তৌফিক ইমরোজ খালিদীর স্মরণসভা বৃহস্পতিবার • ৫৯০ শহীদের স্মৃতিস্মারক নিয়ে জুলাই জাদুঘরে প্রদর্শনী
অর্থ ও বাণিজ্য রেমিটেন্স: ২৪ দিনেই এল আড়াই বিলিয়ন ডলার

রেমিটেন্স: ২৪ দিনেই এল আড়াই বিলিয়ন ডলার

অর্থনীতি ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরের পঞ্চম মাস নভেম্বরের প্রথম ২৪ দিনে আড়াই বিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এই অঙ্ক গত বছরের একই সময়ের তুলনায় ছয় শতাংশের বেশি বেশি। মাস শেষে এই প্রবাসী আয় তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি নভেম্বর মাসের ২৪ দিনে মোট ২৪৯ কোটি ৯০ লাখ ডলার দেশে এসেছে। হিসাব করে দেখা গেছে, এই সময়ে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ১০ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। বাকি দিনগুলোতে এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিটেন্সের পরিমাণ তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা এই বিষয়ে আশাবাদী প্রকাশ করেছেন।

চলতি অর্থবছরের প্রথম চার মাস ২৪ দিনে প্রায় ১৪ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে বেশি। এর আগে গত অক্টোবরে ২৮৭ কোটি ৪০ লাখ ডলার এবং সেপ্টেম্বরে ২৭৬ কোটি ৬০ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। তাছাড়া আগস্ট ও জুলাই মাসেও উল্লেখযোগ্য পরিমাণে বিদেশি অর্থ দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা।

দেশের অর্থনীতির প্রধান সূচকগুলোর মধ্যে রেমিটেন্স বর্তমানে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। অতীতের রেকর্ড ভেঙে গত অর্থবছরে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় দেশে এসেছে। সংকটে পড়া অর্থনীতির চাকা সচল রাখতে এই রেমিটেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কেন্দ্রীয় ব্যাংক প্রতিনিয়ত প্রবাস আয় সংক্রান্ত তথ্য প্রকাশ করে আসছে।

খুঁজুন