বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
বন্ডের কাঁচামাল সরিয়ে স্টকলটের পোশাক রপ্তানির চেষ্টা ধরা পড়ল কাস্টমসের জালে • রাষ্ট্রপতির সঙ্গে নটর ডেমের প্রাক্তন শিক্ষার্থীদের সাক্ষাৎ • রেমিটেন্স: ২৪ দিনেই এল আড়াই বিলিয়ন ডলার • ‘বিকাশ এক্সপেরিয়েন্স জোন’ এখন ব্রাক বিশ্ববিদ্যালয়ে • রাজনীতিতে নয়া বাতাস • শান্তর মুখের আঁধারই যেন টেস্ট ক্রিকেটের বাংলাদেশ • পুলিশের গাড়ির পাশ দিয়ে সাইকেলে পালানোর দাবি শীর্ষ সন্ত্রাসী রায়হানের • ‘ফকির কমিটির সভাপতি আনোয়ার বলছি’, ভিক্ষার সময় বেঁধে দিয়ে মাইকিং • ‘তুমি রবে নীরবে হৃদয়ে মম’: তৌফিক ইমরোজ খালিদীর স্মরণসভা বৃহস্পতিবার • ৫৯০ শহীদের স্মৃতিস্মারক নিয়ে জুলাই জাদুঘরে প্রদর্শনী
শিক্ষা ‘বিকাশ এক্সপেরিয়েন্স জোন’ এখন ব্রাক বিশ্ববিদ্যালয়ে

‘বিকাশ এক্সপেরিয়েন্স জোন’ এখন ব্রাক বিশ্ববিদ্যালয়ে

ক্যাম্পাস ডেস্ক: ডিজিটাল ও ক্যাশলেস লেনদেন প্রক্রিয়া আরও সহজ করতে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি নতুন এক্সপেরিয়েন্স জোন চালু করেছে বিকাশ। সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই বিশেষ সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ ফরহাত আনোয়ার এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর যৌথভাবে এই জোনটির উদ্বোধন করেন। বিকাশ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

এই নতুন উদ্যোগের ফলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিশ হাজারের বেশি শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারী সবাই খুব সহজে নিরবচ্ছিন্ন আর্থিক সেবা পাবেন। এর মাধ্যমে ক্যাম্পাসের ভেতরের সব ধরনের লেনদেন সম্পূর্ণ ক্যাশলেস করার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। ফলে শিক্ষার্থীদের আর পকেটে নগদ টাকা বহন করার ঝামেলা পোহাতে হবে না।

নতুন এই ব্যবস্থার আওতায় শিক্ষার্থীরা খুব সহজেই বিকাশ ব্যবহার করে সেমিস্টার ফি পরিশোধ করতে পারবেন। পাশাপাশি লাইব্রেরি ফি, ল্যাব ফি, অ্যাকটিভিটি ফি এবং যাতায়াত ফি দিতেও এই সেবা ব্যবহার করা যাবে। এছাড়া ক্যাম্পাসের ক্যাফেটেরিয়া, ক্যান্টিন ও স্টেশনারি দোকানের কেনাকাটার বিলও ডিজিটাল মাধ্যমে পরিশোধ করা সম্ভব হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ ফরহাত আনোয়ার বলেন, একটি পুরোপুরি ক্যাশলেস ক্যাম্পাস গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তাদের প্রতিষ্ঠান। তিনি আরও উল্লেখ করেন যে, শিক্ষার্থীদের ডিজিটাল লেনদেনে অভ্যস্ত করে তুলতে দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ চালিয়ে যাবে। এই যৌথ উদ্যোগ দৈনন্দিন আর্থিক লেনদেনকে আরও দ্রুত ও ঝামেলাহীন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ও বিকাশ প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে অন্যান্যের মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম ও রেজিস্ট্রার ডেভিড অস্টিন ডাউল্যান্ড অংশ নেন। এছাড়াও অর্থ ও হিসাব বিভাগের পরিচালকসহ বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার এবং চিফ মার্কেটিং অফিসার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

খুঁজুন