রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি রিজার্ভ নিয়ে শংকিত নই.. কৃষিমন্ত্রী

রিজার্ভ নিয়ে শংকিত নই.. কৃষিমন্ত্রী

‌কু‌মিল্লা ব্যুরো ঃ

কৃষিমন্ত্রী  ও আওয়ামীলী‌গের প্রেসি‌ডিয়াম সদস‌্য ড. মোঃ আবদুর রাজ্জাক বলেছেন, আমরা রিজার্ভ নিয়ে শংকিত নই, কিন্তু ভবিষ্যতে কিছু হতে পারে তাই আমরা সাবধান আছি। চলমান মেগাপ্রকল্প গুলো চলবে, আর যে গুলো খুব জরুরী নয় সেগুলো ধীরগতিতে চলবে।

তিনি রোববার দুপু‌রে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের চট্টগ্রাম , সিলেট ও কুমিল্লা অঞ্চলের কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কর্মশালায় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী আরো বলেন, জ্বালানি ও সারের দাম বৃদ্ধি উৎপাদনে প্রভাব ফেলবে না। তবে কৃষকের লাভ কিছুটা কম হলেও সামনে বোরো আবাদে কৃষকদের প্রণোদণার বিষয়টি বিবেচনা করা হবে। বৈশি^ক সংকটের কারণেই এখন আমাদের সাবধান হতে হচ্ছে, তবে সাশ্রয়ী হলে এই সংকট সহজে মোকাবেলা করতে পারবো।

কর্মশালায় কৃষি মন্ত্রনায়লয়ের সচিব সায়েদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আরফানুল হক রিফাত। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ইন্সটিটিউটের মহাপরিচালক শাহজাহান কবির।

চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা অঞ্চলের কৃষি গবেষণা ইন্সটিটিউটের পরিচালকবৃন্দ কর্মশালায় তাদের কৃষি পরিসংখ্যান তুলে ধ‌রেন

খুঁজুন