সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর রিলিফ নয় নদী খনন ও স্থায়ী নদীতীর রক্ষর বাধ চান লালমনিরহাট বাসি

রিলিফ নয় নদী খনন ও স্থায়ী নদীতীর রক্ষর বাধ চান লালমনিরহাট বাসি

লালমনিরহাট জেলা প্রতিনিধি ঃ

 কমতে শুরু করেছে তিস্তা ও ধরলার পানি

লালমনিরহাটে চলমান বন্যা পরিস্থিতির খানিকটা উন্নতির পথে তিস্তা ধরলায় বিপদসীমার ৪৫ ও  ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি বইছে তবে নিচু এলাকার মানুষজন এখনো পানিবন্দি আছে । লালমনিরহাট তিস্তা ধরলা পারেন মানুষজন সরকার কিংবা কোনো ব্যক্তির কাছে রিলিজ স্লিপ চান না তারা চান নদী খনন সহ নদীর পাড় ভাঙ্গন রোধে স্থায়ী বন্দোবস্ত। অপরদিকে বানভাসি সেই সকল মানুষের পয়োনিষ্কাশন সহ বিশুদ্ধ পানির অভাব চরম পর্যায়ে। স্বাস্থ্য বিভাগ ও জনসাস্থ বিভাগের পক্ষ থেকে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট কিংবা ভালবাসি ওই এলাকার উঁচু জায়গায় কোথাও গভীর নলকূপ স্থাপন করতে দেখা যায়নি। 

মোগলহাট ইউনিয়নের ভূমিকা গ্রামের বাসিন্দা আমিনা বেগম জানান যে ত্রাণ  মানুষের কোন কাজে আসে না সেই রিলিফ নয় নদী খনন ও স্থায়ী নদীতীর রক্ষর বাধ চান ।

অপরদিকে সরকারি সাহায্যের ১০ কেজি করে চাল কিছুসংখ্যক বানভাসি পরিবার পেলেও এখনো অনেক মানুষ তার আওতায় আসেনি। এছাড়াও চাহিদার চেয়ে অপ্রতুল বরাদ্দ আছে এমনটা অভিযোগ স্থানীয় অনেক জনপ্রতিনিধিদের।  ১০ কেজি করে চাল বরাদ্দ হলেও বানভাসিদের অভিযোগ তারা পাননি শিশুখাদ্যের বরাদ্দ সহ গবাদিপশুর খাবার।

তিস্তার ও ধরলার পানি কমতে শুরু করেছে, আপাতত বন্যার পানি বিপদ সীমার নিচে । নদীপারের নিম্নাঞ্চলের মানুষজন বিশুদ্ধ পানি সহ শিশু গবাদিপশুর খাবার সংকটে রয়েছে। এসকল ভুক্তভোগী নদীপাড়ের মানুষজন বলেন কেউ পাবে কেউ পায় না এমন রিলিফ, সিলিপ নয়,নদী খনন ও ভাঙনরোধে স্থায়ী বন্দোবস্ত চান।

খুঁজুন