রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি রক্তাক্ত ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস পালিত

রক্তাক্ত ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস পালিত

রাজবাড়ী প্রতিনিধি ঃ

রাজবাড়ীতে নানা কর্মসুচীর মধ্য দিয়ে রক্তাক্ত ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে।  রবিবার ( ২১ আগষ্ট ) বিকেলে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে কার্যালয়ের সামনে মুক্ত মঞ্চে রক্তাক্ত ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।

এ সময় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকীম এমপির সভাপতিত্বে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক শেখ সোহেল রানা টিপু, বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, প্রমুখ বক্তৃতা করেন।

বক্তারা এ সময় বলেন, স্বাধীনতা বিরোধী জামায়াত ও বিএনপি আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য বার বার আগষ্ট মাসকেই বেছে নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশ্যে ২১ আগষ্ট তারা যে পরিকল্পনা করেছিল দলের নেতাকর্মীরা ওই মানব ঢাল হয়ে শেখ হাসিনাকে  রক্ষা করেছিল। ২১ আগষ্ট গ্রেনেড হামলার এই দিনে ওই হামলাকারীদের বিচার দাবী করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগনেতাকর্মীরা। 

পরে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এর আগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ২১ আগষ্টের গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন নেতাকর্মীরা।

খুঁজুন