সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর রমজান উপলক্ষে বরিশালে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

রমজান উপলক্ষে বরিশালে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

রমজান শুরুর আগেই রাষ্ট্রীয় বাণিজ্য সংস্থা-টিসিবি বরিশালসহ সমগ্র দক্ষিণাঞ্চল জুড়ে প্রতিদিন ৪০টি ট্রাকে ২০ হাজার মানুষের জন্য ভোজ্য তেল, চিনি, মসুর ডাল, ছোলা বুট ছাড়াও খেজুর বিক্রি কার্যক্রম শুরু করেছে। 

মঙ্গলবার বিকেল থেকে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা প্রশাসনের তত্বাবধানে বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ডে ১৫টি ট্রাকে এবং অন্যান্য জেলাগুলোতে ৫টি করে ২৫টি ট্রাক এসব পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। ঈদের আগ পর্যন্ত এই কার্যক্রম চলবে। এর বাইরে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আরো প্রায় সাড়ে ৪ লাখ পরিবার এসব পণ্যের বাইরে প্রতিমাসে ৩০টাকা কেজি দরে ৫ কেজি করে চালও পাচ্ছেন।

পবিত্র রমজান উপলক্ষে গত বছরের মত এবারো সমগ্র দক্ষিণাঞ্চলের মানুষের মাঝে অত্যাবশ্যকীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু হল। বরিশালে টিসিবি’র দায়িত্বশীল মহলের মতে মহানগরীর ৩০টি ওয়ার্ডের গুরুত্বপুর্ণ স্থানে শুক্রবার বাদে সপ্তাহের ৬দিন ট্রাক থেকে পণ্য বিক্রি কার্যক্রম চলবে। তবে ফ্যামেলি কার্ডের তুলনায় ট্রাকসেল’এ প্রতিটি পণ্যের দাম কেজি প্রতি ১০ টাকা বেশী দিতে হবে বলে জানা গেছে। এরপরও এসব পণ্যের দাম খোলা বাজারের চয়ে অন্তত ৩৫ ভাগ কম।

মঙ্গলবার প্রথম দিনে অনেক দেরি করে টিসিবি’র ট্রাকগুলো রাস্তায় নামলেও ক্রেতাদের ব্যাপক ভিড় ছিল চোখে পড়ার মত। প্রতিটি গাড়ীর পেছনেই নারী-পুরুষের লম্বা লাইন দেখা গেছে। বরিশালের বাইরে অন্যান্য জেলায়ও ৫টি করে ট্রাক জেলা প্রশাসনের কাছে দেয়ার পর তাদের সুবিধা মাফিক স্থান থেকে টিসিবি’র পণ্য বিক্রি শুরু করেছে। প্রথম দিনেই টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম জনজীবনে ব্যাপক ইতিবাচক সাড়া মিলেছে।

খুঁজুন