রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর রমজানের প্রথম কর্মদিবসে রাজধানীজুড়ে যানজট

রমজানের প্রথম কর্মদিবসে রাজধানীজুড়ে যানজট

রমজানের প্রথম কর্মদিবসে রাজধানীর সড়কে বেড়েছে যানবাহনের চাপ। বেলা বাড়ার সাথে সাথে  বাড়ছে কর্মব্যস্ত মানুষের সংখ্যাও। শুক্রবার রোজা শুরু হলেও সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে রবিবার পর্যন্ত রাজধানীর সড়কগুলো ছিলো অনেকটাই ফাঁকা।

আজ সোমবার সরকারি বেসরকারি অফিস, আদালত, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় একসাথে খোলায় সড়কে দেখা যায় তীব্র যানজট।

এতে গন্তব্যে যেতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। একই জায়গায় দীর্ঘ সময় আটকে থেকে সময় পার করতে হচ্ছে। অফিসগামীরা বলছেন, প্রাইভেট কার, মোটরসাইকেলের যন্ত্রণায় বাইরে বের হতেই পারছি না। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে। কখনোই সময়মতো কোথাও যেতে পারি না।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে যানজট। যাত্রাবাড়ি শনির আখড়া এলাকায় প্রায় ৫ কিলোমিটার যানজট দেখা যায়, কোন প্রকার উপায় না অনেকে পায়ে হেটে কাজে যেতে দেখা গেছে । দ আবার শুধু মিরপুর সড়কেই দেখা যায়, টেকনিক্যাল থেকে কল্যাণপুর, শ্যামলী হয়ে আসাদগেট আসতেই যেন ঘণ্টা পার। সামনের দিনে ঈদের কেনাকাটা শুরু হলে পরিস্থিতি আরও তীব্র রূপ ধারণ করার শঙ্কা সবার মনে। ভুক্তভোগীরা বলছেন, ঢাকা শহরের যানজট প্রতিনিয়তই বাড়ছে।

খুঁজুন