রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা রোনালদোর জন্য বায়ার্নের দরজা ‘বন্ধ’

রোনালদোর জন্য বায়ার্নের দরজা ‘বন্ধ’

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো- এটা একরকম নিশ্চিতই হয়ে গেছে। তবে তার পরবর্তী গন্তব্য কোথায় হবে, তা নিয়ে আছে বিস্তর জল্পনা কল্পনা। রোনালদোর সম্ভাব্য নতুন গন্তব্যের তালিকায় ছিল বায়ার্ন মিউনিখের নামও। তবে দলটির প্রধান কার্যনির্বাহী ও সাবেক জার্মান গোলরক্ষক অলিভার কান জানিয়েছেন, বায়ার্নের দর্শনের সঙ্গেই নাকি মানাতে পারতেন না রোনালদো।

তবে কান জানিয়ে দিলেন, পর্তুগিজ এই কিংবদন্তিকে দলে টানতে চেষ্টা করবে না তার দল। সম্প্রতি জার্মান ম্যাগাজিন কিকারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রোনালদোকে আমি ভালো চোখেই দেখি। আমার মতে ইতিহাসের অন্যতম সেরা সে। তবে তাকে দলে ভেড়ানোটা মোটেও আমাদের দর্শনের সঙ্গে খাপ খায় না।’ 

খুঁজুন