বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
হাসান-নাহিদের সঙ্গে অন্য পেসারদের পার্থক্য কতটা • গজারিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত • আদেশ ‘অমান্য করায়’ চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত • শূন্যের রেকর্ড, ক্যারিয়ারের সর্বনিম্ন গড়, মুমিনুলের বিভীষিকা চলছেই • বিদ্যুৎ বিতরণ সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন • হাসিনার ফেরার পরিকল্পনা আর ঢাকার প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত • সিম কার্ড থাকার পরও ফোনে ‘নো সার্ভিস’ দেখায় কেন? • হাজারো মানুষের ভিটা বাঁচাতে ৫৮৭ কোটি টাকার প্রকল্প বাতিলের দাবি • জিয়াউলের এমন শাস্তি হওয়া উচিত, যাতে ‘দুনিয়া থেকে অবাঞ্ছিত’ হয়ে যান: শুনানিতে প্রধান কৌঁসুলি • যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, অতঃপর...
বিনোদন ঋতুপর্ণা-প্রসেনজিতের বিয়ে

ঋতুপর্ণা-প্রসেনজিতের বিয়ে

গত ফেব্রুয়ারিতে বিশ্ব ভালোবাসা দিবসে বিয়ের ঘোষণা দেন টালিউড অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে বিয়ে তার! বিয়েতে সবাইকে ডিজিটাল কার্ডের মাধ্যমে নিমন্ত্রণও জানান এই অভিনেতা। আর এবার বিয়ের তারিখ জানালেন প্রসেনজিৎ।

তবে এই বিয়ে বাস্তব জীবনে নয়। শুধুই সিনেমায়। সিনেমার নাম ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে টালিউডের সবচেয়ে সফল জুটি বলা হয়ে থাকে। এই সফল জুটির সিনেমা নিয়েই অভিনব প্রচারণা চালাচ্ছেন তারা।

২৬ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে টালিউড সুপারস্টার জানান, বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৫ নভেম্বর ২০২২ ইং তারিখে বিয়ের বড় উদযাপনে যোগ দিন।

এছাড়া অভিনেতা একটি অ্যানিমেটিক টিজার শেয়ার করেছেন। সেখানে এক পুরুষ কণ্ঠ বলছে, বাবা আসছে নতুন সিনেমা, আসছে প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা।

এর আগে ২৩ সেপ্টেম্বর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছিলেন প্রসেনজিৎ। সেখানে দেখা যায়, প্রসেনজিৎ হঠাৎ করেই বন্ধ ঘরে ‘ঋতু ঋতু’ করে চিৎকার করেন। তার ডাকাডাকিতে অভিনেত্রী ঋতুপর্ণা বলেন, এত চেঁচামিচি করছো কেন? জবাবে অভিনেতা বলেন, এবার বিয়ের ডেট (তারিখ) ঠিক করা উচিত নয়? প্রসেনজিতের প্রশ্নে লজ্জায় ঋতুপর্ণা বলেন, কী আজেবাজে বকছো! আমাদের বিয়ের ডেট, ছেলে-মেয়ে বড় হয়েছে। আমাদের বিয়ের ডেট! এরপর তারকা বুম্বাদা বলেন, আরে আমাদের বিয়ের ডেটের কথা থোড়ি বলছি! আরে ভেতরে!

এভাবেই প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে কথা বলতে দেখা যায়। তবে তারপরে তারা কী বলেন-না বলেন তা আর শোনা যায়নি। ‘আরে ভেতরে’ বলার পরই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে পড়েন অভিনেতা। লজ্জায় অভিনেত্রীও ঘর ছাড়েন।

প্রায় দেড় দশক পর শিবপ্রসাদ-নন্দিতা ‘প্রাক্তন’ সিনেমার মধ্য দিয়ে পর্দায় ফিরেছিলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। এরপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’ সিনেমায় (২০১৮) কাজ করেন তারা।


সূত্র: হিন্দুস্তান টাইমস

খুঁজুন