রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর রুট পারমিটবিহীন বাস বন্ধে অভিযান চালাবে

রুট পারমিটবিহীন বাস বন্ধে অভিযান চালাবে

রুট পারমিটবিহীন বাস ও লেগুনা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত এই অভিযান চলবে।

ডিএনসিসি সূত্রে এ তথ্য জানা গেছে। মূলত বাস রুট রেশনালাইজেশনের আওতায় ঢাকা নগর পরিবহনের ২১, ২২ ও ২৬ নম্বর রুটের ডিএনসিসির আওতাধীন এলাকাগুলোতে এ অভিযান পরিচালনা করা হবে।

অভিযান পরিচালনা করতে দুইজন ম্যাজিস্ট্রেট নির্ধারণ করে দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অফিস আদেশ জারি করেছেন ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম। আগামী কর্মদিবস থেকে বড় পরিসরে এ অভিযান পরিচালিত হবে।

গত ১৩ ডিসেম্বর ডিএনসিসির প্রধান কার্যালয়ে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৫তম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেছিলেন, রাজধানীতে বাস রুট রেশনালাইজেশনের আওতায় চালু হওয়া ২১, ২২ ও ২৬ নম্বর রুটে নগর পরিবহন ব্যতীত অন্য কোনো বাস চলবে না। এই রুটে শুধু নগর পরিবহন চলবে।

খুঁজুন