রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
লাইফস্টাইল রুটি, ভাত: সুস্থ থাকতে কোনটা খাবেন?

রুটি, ভাত: সুস্থ থাকতে কোনটা খাবেন?

সুস্থতা নির্ভর করে আমাদের জীবনযাপন আর খাদ্যাভ্যাসের ওপর। তাই সুস্থ থাকতে হলে জীবনযাত্রার পাশাপাশি খাদ্যতালিকার দিকেও নজর দিতে হবে। তবে অনেকেই চিন্তিত থাকেন সুস্থ থাকতে হলে রাতে কী খাবেন? ভাত নাকি রুটি । পক্ষে বিপক্ষে অনেক যুক্তি থাকলেও চিকিৎসকেরা কী বলছেন? গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি নিয়ে কথা বলেন চিকিৎসকরা।

ভাত এবং রুটি উভয় খাবারেই কার্বোহাইড্রেট থাকে। এদিকে চিকিৎসকেরা মনে করেন, এই দুটি খাবারের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। তবে দুই খাবারেই সোডিয়ামের পরিমাণ ভিন্ন। চালে সোডিয়ামের পরিমাণ খুবই কম থাকে। চালের তুলনায় গমে সোডিয়ামের পরিমাণ বেশি। তাই যদি চিকিৎসকরা আপনাকে সোডিয়াম যুক্ত খাবার কম খেতে বলে সেক্ষেত্রে রাতে রুটি খাওয়াই ভালো।

ভাতের গুণাগুণ : ভাতে প্রোটিন, ফ্যাট এসব কম থাকলেও ক্যালোরির পরিমাণ বেশি থাকে। প্রতিদিন দুই বেলা ভাত খেলে হজমের ক্ষেত্রে সুবিধা হয়। ভাতে থাকা অন্যান্য ভিটামিনও স্বাস্থ্যের পক্ষে উপকারী। তবে বাজারের চকচকে পালিশ চাল না খেয়ে পালিশের আগের অবস্থায় যে চাল থাকে সেই চালের ভাত খাওয়া শরীরের পক্ষে ভালো।

রুটির পুষ্টি: রুটিতে ফাইবার থাকে এবং প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। রুটি খেলে শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও সোডিয়াম যায়। ভাত রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। রুটি সেটা করে না।

তাই শরীরের ঘাটতি দেখে বুঝতে হবে আপনার জন্য কোনটি উপযোগী। তারপর সিদ্ধান্ত নেবেন ভাত নাকি রুটি খাবেন। তবে খাদ্যতালিকা তৈরির আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে।

খুঁজুন