সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর রূপগঞ্জে তিতাসের অভিযানে ৫ হাজার অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন

রূপগঞ্জে তিতাসের অভিযানে ৫ হাজার অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব সংবাদদাতা( রূপগঞ্জ) 

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার বরপা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ৫ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে দুই থেকে তিন কিলোমিটার এলাকা বিস্তৃত অবৈধ আবাসিক গ্যাস সংযোগের দুই ইঞ্চি পাইপ লাইন সংযোগ কেটে উদ্ধার করা হয়। নির্বাহি ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আতিকুল ইসলামের নেতৃত্বে 

আজ ( মঙ্গলবার) সকাল এগারোটা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত  এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলে। অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমান পাইপ ও রাইজার সরঞ্জাম জব্দ করে তিতাস কর্তৃপক্ষ।

তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপনন বিভাগের ব্যবস্থাপক মেজবাউর রহমান জানান,  রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বরপা এলাকায় উচ্চ চাপসম্পন্ন গ্যাস পাইপ থেকে আবাসিক ও বানিজ্যিক অবৈধ গ্যাস সংযোগ নেওয়া হয়েছে।

আইনশৃংখলা বাহিনীর সহায়তায় ও ভ্রাম্যমান আদালত অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করনে অভিযান চালায়। 

এখন পর্যন্ত ৫ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। যত বাধাই আসুক তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান অব্যাহত থাকবে। 

খুঁজুন