মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোট থেকে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী ভারত সিরিজে আফগানিস্তান দলে ফিরলেন নাভিন ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করা হবে : দুর্যোগমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৯ জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা
রাজনীতি র‌্যাবের অভিযানে ৩৮৫ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ একজন আটক

র‌্যাবের অভিযানে ৩৮৫ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ একজন আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন :র‌্যাবের অভিযানে ৩৮৫ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ একজন আটক।

সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে জানানো হয়, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে বুধবার বেলা ২ টারদিকে জয়পুরহাট জেলার সদর থানাধীন পুরানাপৈল রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে ৩৮৫ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশন সহ মোকলেছার রহমান (৩৫) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত মোকলেছার রহমান জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার শালুকা গ্রামের মৃত কামাল উদ্দিন মন্ডলের ছেলে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইঞ্জেকশন অবৈধ্য ভাবে সংগ্রহ পূর্বক জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে শিকার করেছেন। 

এব্যাপারে জয়পুরহাট জেলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেছে র‌্যাব।

খুঁজুন