রবিবার, ৩০ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব হাম সন্দেহে আরও ৪ জনের মৃত্যু, নতুন রোগী ১৫১৬ আমৃত্যু ভোগের অধিকার রেখে সম্পত্তি দানের বিধান আনছে সরকার চীনের ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ মডেল অনুসরণ করতে চায় সরকার : শিক্ষামন্ত্রী ছয় মাসে দেশে বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটেনি : সংসদীয় কমিটি বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর টাঙ্গাইলে স্কুলছাত্রীকে উত্যক্ত করায় যুবকের ৬ মাসের কারাদণ্ড গাংনীতে সাংবাদিককে মারধর, দুই শিক্ষক গ্রেফতার দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জরুরি : আমির খসরু
আইন আদালত সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে আগামী ১৪ সেপ্টেম্বর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপিসহ দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে অনুরোধ করা হয়েছে।

দুদকের পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আবুল হাসনাত স্বাক্ষরিত নোটিশে বলা হয়, সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন।

নোটিশে আরও বলা হয়, অনুসন্ধান কার্যক্রম পরিচালনা ও প্রতিবেদন দাখিলের জন্য দুদকের পরিচালক মো. আবুল হাসনাতকে দলনেতা এবং উপ-পরিচালক মোজাম্মেল হোসেনকে সদস্য করে দুই সদস্যবিশিষ্ট একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

নির্ধারিত সময়ে দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট বিষয়ে নিজের বক্তব্য প্রদানের জন্য সাবেক এই সেনাপ্রধানকে অনুরোধ করা হয়েছে নোটিশে।

খুঁজুন