বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শিরোপা কার ?

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শিরোপা কার ?

ইয়াশফি রহমান :  টুর্নামেন্ট শুরুর আগেই কোচ-ফুটবলারদের কণ্ঠে ছিল অভিন্ন সুর, আমরা ফাইনালে খেলব এবং চ্যাম্পিয়ন হব।’ সেই দুই লক্ষ্যের প্রথমটি পূরণ হয়েছে। এবার বাকি দ্বিতীয়টি পূরণ হওয়া। আর এই লক্ষ্য পূরণের দিন আজ। আজ লক্ষ্য পূরণের স্থান ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। আর লক্ষ্য পূরণের মঞ্চ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। এতক্ষণে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন এই লক্ষ্য পূরণ করতে চায় যারা, তার হচ্ছে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-২০ ফুটবল দল।

আগের তিন আসরের শেষ দুটিতেও ফাইনাল খেলেছিল লাল-সবুজ বাহিনী। কিন্তু কোনোবারই শিরোপা জেতার উল্লাসে করতে পারেনি। বরং ২০১৭ এবং ২০১৯ সালের ফাইনালে যথাক্রমে নেপাল ও ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল যুবাদের। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছে বাংলাদেশ।

তবে আগের দুবারের মতো ব্যর্থতার সাগরে নিমজ্জিত হতে নয় বরং চ্যাম্পিয়ন হওয়ার চিত্তসুখ পেতে মরিয়া বেঙ্গল টাইগার্সরা। এজন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। কিন্তু বাংলাদেশ দলের জন্য দুঃসংবাদ হলো শেষ লীগ-ম্যাচে নেপালের বিরুদ্ধে খেলতে গিয়ে লালকার্ড পেয়েছেন তাদের খেলোয়াড় শহীদুল ইসলাম। ফলে ফাইনালে তার সার্ভিস পাবে না দল।

তাছাড়া ফাইনালে বাংলাদেশ দলের জন্য আরেকটি সমস্যা হতে পারে দলের গোলরক্ষক মো. আসিফের ‘পজিশন সেন্স’ সমস্যা। টুর্নামেন্টে যে ৩টি গোল তিনি হজম করেছেন, প্রতিটি গোলের দায় তারই। কেননা প্রতিটি গোলের সময়ই তার পজিশন সেন্স ঠিক ছিল না। এখন ফাইনালেও যদি এমনটা অব্যাহত থাকে তাহলে দলের জন্য নিশ্চয়ই তা উদ্বেগের বিষয়!

বাংলাদেশ দলের কোচ পল স্মলি বলেন, ‘ফাইনালে উঠতে পারাটা আমাদের জন্য অনেক আবেগের। আমরা কোচিং স্টাফ সবাই ভীষণ খুশি। নেপাল অনেক কঠিন প্রতিদ্বন্দ্বিতা করেছে আমাদের সঙ্গে। লীগের শেষ ম্যাচটা খেলে ছেলেরা অনেক ক্লান্ত। তাদের বিশ্রাম দরকার। ফাইনালের আগে তারা দুই দিন বিশ্রাম পাচ্ছে, যা যথেষ্ট। আসরে আমরা ধাপে ধাপে এগিয়েছি।

এখন মনোযোগ দিচ্ছি ভারতের সঙ্গে ফাইনাল ম্যাচটি নিয়ে। লীগ পর্বে তাদের সঙ্গে কেমন খেলেছি বা তাদের কত গোলে হারিয়েছি, সেগুলো এখন একেবারেই অর্থহীন। ভারতের সঙ্গে ফাইনাল ম্যাচটা এখন সম্পূর্ণ নতুন এক লড়াই। দেখা যাক কি হয়। কোনো সন্দেহ নেই, ভারত অনেক শক্তিশালী দল। তবে আমরা তাদের মোকাবিলা করতে প্রস্তুত।

খুঁজুন