রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি শাহবাগে অবস্থানের ঘোষণা ইনকিলাব মঞ্চের

শাহবাগে অবস্থানের ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে নতুন আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি। 

শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি শাহবাগ মোড়ে এসে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

অবস্থান কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, "শহীদ ওসমান হাদির রক্তে এই জমিন ভিজেছে। অথচ এখন আমাদের নানা নির্দেশনা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখছি, কেউ কেউ ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দিচ্ছেন।" 

তিনি স্পষ্ট জানান, সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টারা শাহবাগে এসে জনগণের সামনে জবাবদিহি না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

জাবের আরও বলেন, "আমাদের উপেক্ষা করার সময় শেষ। ওসমান হাদির রক্তের বিচার না পাওয়া পর্যন্ত আমরা প্রয়োজনে জীবন দেব, তবুও অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।" 

এ সময় তিনি প্রকৃত স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে বলেন, যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ আত্মমর্যাদা নিয়ে বাঁচতে না পারবে এবং নারীরা হিজাব পরে স্বাধীনভাবে চলাচলের নিরাপত্তা না পাবে, ততক্ষণ গণঅভ্যুত্থানের লক্ষ্য পূরণ হবে না।

বিকেল পর্যন্ত শাহবাগ মোড়ে শত শত মানুষের এই অবস্থানে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। তবে আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড় থেকে স্লোগান দিচ্ছেন।

খুঁজুন