রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
নয়া দিল্লিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন • সাক্ষাৎকারের সময় জ্ঞান হারানো পারেদেস আশ্বস্ত করে বললেন, ‘ঠিক আছি’ • সিআইইউতে হয়ে গেল ‘এসএসই ডে’ • ইসরায়েলি সেনা প্রত্যাহার চান লেবাননের প্রেসিডেন্ট, ইরানি হস্তক্ষেপের নিন্দা • প্রযুক্তি সেবায় বিপর্যয় কেবল কলির সন্ধ্যা, বড় বিপদ সামনে • ডিবিএল ও ব্রাইট সিরামিকসের ব্যবসায়িক সম্মেলন হয়ে গেল • শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের • ভ্রমণে নতুন ধারা ‘হবি হাবস’ • ‘যাপিত জীবন’ দেখলেন তৃতীয় লিঙ্গের দর্শক, আপ্লুত ভাবনা • টেকনাফে বিপুল বিস্ফোরকসহ ১০৩ আইইডির খোলস, সরঞ্জাম উদ্ধার
খেলাধুলা সাক্ষাৎকারের সময় জ্ঞান হারানো পারেদেস আশ্বস্ত করে বললেন, ‘ঠিক আছি’

সাক্ষাৎকারের সময় জ্ঞান হারানো পারেদেস আশ্বস্ত করে বললেন, ‘ঠিক আছি’

স্পোর্টস ডেস্ক: কলম্বিয়ার বারানকিয়ায় আতলেতিকো মিনেইরোকে পরাজিত করে কোপা সুদামেরিকানার শিরোপা জয় করে বোকা জুনিয়র্স। ম্যাচটিতে দুই গোলে জয়লাভ করলেও দলের অধিনায়ক ও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদসকে নিয়ে তৈরি হয় বড় শঙ্কা। খেলা শেষে টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার মাঝপথে হঠাৎ করেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন এই ফুটবলার।

তীব্র গরমের কারণে পুরো ম্যাচে খেলতে না পারায় কোচ তাকে দ্বিতীয়ার্ধে মাঠ থেকে তুলে নিয়েছিলেন। ম্যাচ শেষে ডিসপোের্টসের সঙ্গে কথা বলার সময় হঠাৎ এই আকস্মিক ঘটনা ঘটে এবং কয়েক সেকেন্ড পর তিনি নিজে উঠে দাঁড়িয়ে ড্রেসিংরুমে যান। তবে সতর্কতা হিসেবে কিছুক্ষণ পর তাকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অধিনায়কের এমন পরিস্থিতির কারণে দলটির আর্জেন্টিনায় ফেরার পরিকল্পনা পেছানো হয় এবং পুরো দল তার পাশে থাকার সিদ্ধান্ত নেয়। হাসপাতালে নেওয়ার কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করে সমর্থক ও শুভানুধ্যায়ীদের আশ্বস্ত করেন পারেদস। তিনি সেখানে জানান যে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং বোকা জুনিয়র্স দলের জন্য শুভকামনা জানান।

হাসপাতালে সারারাত থাকতে হয়নি অভিজ্ঞ এই মিডফিল্ডারকে এবং চিকিৎসার পর তিনি দ্রুত টিম হোটেলে ফিরে আসেন। হোটেলে ফিরে যাওয়ার সময় তিনি হাতের ইশারা দিয়ে সুস্থতার বার্তা দেন এবং সতীর্থদের সঙ্গে শিরোপা জয়ের উদযাপনে অংশ নেন।

খুঁজুন