রাজধানী ডেস্ক: রাজধানীর মিরপুরে ভিক্ষুদের জন্য আবাসন সুবিধাসহ একটি পূর্ণাঙ্গ বিহার কমপ্লেক্স নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় বসবাসরত পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ সম্প্রদায়ের একাংশের ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। মিরপুর তেরো নম্বর সেকশনে অবস্থিত শাক্যমুনি বৌদ্ধ বিহারের সামনে এই কর্মসূচি আয়োজিত হয়। আয়োজকদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘকাল ধরে পার্বত্য বৌদ্ধ সংঘের সম্পত্তি এবং প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম চলে আসছে। শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞানন্দ মহাথেরোর বিরুদ্ধে সংঘের সম্পত্তি ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের অভিযোগ তোলেন তারা। ১৯৭৬ সালে বিমলতিষ্য ভান্তের উদ্যোগে পার্বত্য বৌদ্ধ সংঘ প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯৮৩ সালে এই বিহারটি স্থাপিত হয়। পরে ১৯৮৬ সালে অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পর থেকে দীর্ঘ সময় ধরে প্রজ্ঞানন্দ মহাথেরো বিহার ও সংঘের সম্পত্তি নিজের নিয়ন্ত্রণে রেখেছেন বলে অভিযোগ করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বিগত পঁচিশ বছরেও বিহারের মূল ভবন নির্মাণ না করার কঠোর সমালোচনা করেন। তাছাড়া অন্যান্য ভিক্ষুদের জন্য অনুপযোগী আবাসন ব্যবস্থা রাখা হয়েছে বলেও তারা অভিযোগ উত্থাপন করেন। পেশিশক্তি প্রয়োগ এবং একতরফা নির্বাচনের মাধ্যমে দীর্ঘ সময় ধরে নেতৃত্ব ধরে রাখার কথাও তুলে ধরা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞানন্দ মহাথেরো কোনো মন্তব্য করতে রাজি হননি।
উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ন্যায্য সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান প্রতিবাদকারীরা। অবিলম্বে শাক্যমুনি বৌদ্ধ বিহারের মূল ভবন নির্মাণ এবং প্রজ্ঞানন্দ মহাথেরোর পরিবর্তে একজন শীলবান ও বিনয়ী ভিক্ষুকে দায়িত্ব দেওয়ার দাবি জানানো হয়। এছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠন করে বিহার কমপ্লেক্স সাধারণ মানুষের স্বার্থে ব্যবহারের দাবি উত্থাপন করা হয়। শাক্যমুনি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ছাড়াও মানববন্ধনে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।
শাক্যমুনি বৌদ্ধ বিহারের মূল ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন
শাক্যমুনি বৌদ্ধ বিহারের মূল ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন
রাজধানী ডেস্ক: রাজধানীর মিরপুরে ভিক্ষুদের জন্য আবাসন সুবিধাসহ একটি পূর্ণাঙ্গ বিহার কমপ্লেক্স নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় বসবাসরত পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ সম্প্রদায়ের একাংশের ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। মিরপুর তেরো নম্বর সেকশনে অবস্থিত শাক্যমুনি বৌদ্ধ বিহারের সামনে এই কর্মসূচি আয়োজিত হয়। আয়োজকদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।বক্তারা অভিযোগ করেন, দীর্ঘকাল ধরে পার্বত্য বৌদ্ধ সংঘের সম্পত্তি এবং প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম চলে আসছে। শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞানন্দ মহাথেরোর বিরুদ্ধে সংঘের সম্পত্তি ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের অভিযোগ
তোলেন তারা। ১৯৭৬ সালে বিমলতিষ্য ভান্তের উদ্যোগে পার্বত্য বৌদ্ধ সংঘ প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯৮৩ সালে এই বিহারটি স্থাপিত হয়। পরে ১৯৮৬ সালে অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পর থেকে দীর্ঘ সময় ধরে প্রজ্ঞানন্দ মহাথেরো বিহার ও সংঘের সম্পত্তি নিজের নিয়ন্ত্রণে রেখেছেন বলে অভিযোগ করা হয়।মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বিগত পঁচিশ বছরেও বিহারের মূল ভবন নির্মাণ না করার কঠোর সমালোচনা করেন। তাছাড়া অন্যান্য ভিক্ষুদের জন্য অনুপযোগী আবাসন ব্যবস্থা রাখা হয়েছে বলেও তারা অভিযোগ উত্থাপন করেন। পেশিশক্তি প্রয়োগ এবং একতরফা নির্বাচনের মাধ্যমে দীর্ঘ সময় ধরে নেতৃত্ব ধরে রাখার কথাও
তুলে ধরা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞানন্দ মহাথেরো কোনো মন্তব্য করতে রাজি হননি।উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ন্যায্য সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান প্রতিবাদকারীরা। অবিলম্বে শাক্যমুনি বৌদ্ধ বিহারের মূল ভবন নির্মাণ এবং প্রজ্ঞানন্দ মহাথেরোর পরিবর্তে একজন শীলবান ও বিনয়ী ভিক্ষুকে দায়িত্ব দেওয়ার দাবি জানানো হয়। এছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠন করে বিহার কমপ্লেক্স সাধারণ মানুষের স্বার্থে ব্যবহারের দাবি উত্থাপন করা হয়। শাক্যমুনি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ছাড়াও মানববন্ধনে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত