বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধূলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস প্রসঙ্গে তথ্যমন্ত্রীর নামে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট দিনাজপুরে উট পাখির সফল প্রজনন যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৫ এল নিনোর প্রভাবে তীব্র খরা, জরুরি পদক্ষেপ নিচ্ছে এল সালভাদর ও পানামা প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য দাবি করে অপপ্রচার শনাক্ত : ফ্যাক্টওয়াচ বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি তিনদিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ইনভেস্ট বাংলাদেশ চেয়ারম্যানকে প্রতিমন্ত্রীর মর্যাদা
জাতীয় সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধূলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধূলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়তে, নীতি নৈতিকতা, সামাজিক মূল্যবোধ এবং সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধূলার বিকল্প নাই।

আমিনুল হক গতকাল মঙ্গলবার মুন্সীগঞ্জে বীরশ্রেষ্ট শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবর টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি’র বক্তব্য রাখছিলেন। 

প্রতিমন্ত্রী বলেছেন, সাধারণ মানুষের ভোটে নির্বাচিত বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নিদের্শে খেলাধূলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। পেশাগত স্বীকৃতি হিসেবে ক্রীড়া ভাতা চালু করা হয়েছে।

নতুন কুঁড়ি প্রতিযোগিতার মাধ্যমে দেশের আনাচে কানাচে থাকা ক্ষুদে প্রতিভাবান খেলোয়াড়দের খুজে বের করে তাদের প্রশিক্ষণ এবং লেখাপড়ার ব্যবস্থা সরকারিভাবে করা হবে। 

প্রতিমন্ত্রী আরো বলেন, নির্বচনী প্রতিশ্রুতি মোতাবেক জেলা স্টেডিয়ামকে আধুনিকায়ন করা হবে। প্রতিহিংসার রাজনীতি নয়, দলমত নির্বিশেষে সকলে মিলে সমৃদ্ধশালী মানবিক বাংলাদেশ গড়ে তুলবো। সবার আগে বাংলাদেশ এই মন্ত্রে সকলে মিলে দেশকে এগিয়ে নিয়ে যাবো। 

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম এরাদত, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম।

প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। টুর্নামেন্টে মুন্সীগঞ্জ পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন এবং লৌহজং উপজেলা রানারআপ হয়। প্রতিযোগিতায় ৬টি উপজেলা এবং ২টি পৌরসভা অংশগ্রহণ করে।

খুঁজুন