রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর সাংবাদিকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

সাংবাদিকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ডিবিসি নিউজের এক সাংবাদিকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ জুন) ভোরে হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজার উল্টোদিক থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সাংবাদিকের নাম আবদুল বারি। লাশ উদ্ধার করার তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান।

তিনি জানান, আবদুল বারির দেহে আঘাতের বহু চিহ্ন রয়েছে। গলায় কাটা দাগও পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছোরাও পাওয়া গেছে। আশপাশের সিসি ক্যামেরা তদন্ত করে খুনিদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

খুঁজুন