সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিনিধিঃ 

কিশোরগঞ্জের ইটনায় সাংবাদিক মুজাহিদ সরকার কে হত্যার হুমকি দিয়েছে মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ-জনতাগঞ্জ বাজারের সাধারণ সম্পাদক ও প্রাক্তন মেম্বার মৃত্যু আজিজ মিয়া ছেলে স্বাধীন আহমেদ। 

২১ শে জুলাই( বৃহস্পতিবার) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নোংরা ভাষায় কমেন্ট, মেসেজ ও মেসেঞ্জারে ফোন করে সাংবাদিককে হত্যার হুমকি দেয়া হয়।  

এই বিষয়ে সাংবাদিক মুজাহিদ সরকার বলেন, আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যক্তিগত আইডিতে একটা উক্তি পোস্ট করি, যেখানে কাউকে মেনশন করে কিছু বলা হয় নাই কিন্ত আমার ফেসবুক ফ্রেন্ড স্বাধীন আহমেদ আমাকে বাজে বাজে কমেন্ট এবং মেসেজ করেন। আমাকে এই সব বলার কারণ কি জানতে চাইলে তিনি আমাকে হত্যার হুমকি দিয়ে বলেন, তুই আমাকে চিনিস, আমি কে? তোর মা কে **** এবং দুই মিনিট খারাপ খারাপ ভাষায় গালাগালি করে। তোর মতো সাংবাদিক প্রতিদিন জন্ম দেই। তোরে ইটনা বা আজমিরীগঞ্জ বাজারে যদি আমার সামনে পাই কুত্তার মতো মেরে ফেলবো (ভয়েস রেকর্ডিং আছে)। 

তিনি আরও বলেন, স্বাধীন এর সাথে আমার কোন ব্যক্তিগত কোনো সমস্যা বা কোন লেনদেন নেই কিন্তু কেন সে আমার সাথে এই ব্যবহার করল।পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তা ও ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরী (জিডি) করেন সাংবাদিক মুজাহিদ সরকার।

যার জিডি নম্বর ৭৮০(২২/০৭/২২ইং)। এ ঘটনায় কিশোরগঞ্জে জেলায় কর্মরত সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে হুমকিদাতার শাস্তির দাবি করেছেন। 

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুল হাসান মোল্লা বলেন, অভিযোগ নেওয়া হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

খুঁজুন