রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
জাতীয় সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর

সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর

 দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে, এতে করে কৃষকের চাহিদা মেটাতে কোনো সমস্যা হবে না। কৃত্রিম সার সংকট তৈরি করে প্যানিক সৃষ্টিকারীদের সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

লালমনিরহাট সার্কিট হাউসে সার বিতরণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মঙ্গলবার রাতে তিনি এসব কথা বলেন।

সার মৌসুম ঘিরে মজুতদারি, কালোবাজারি, সরকারি কর্মকর্তার গাফলতিসহ যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা বলেন মন্ত্রী।

উল্লেখ্য, সার উত্তোলন, বিতরণ ও সার বিক্রির ডিলার নিয়োগ সংক্রান্ত কার্যক্রম পর্যালোচনা করে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ এবং সহায়তার জন্য তিন সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীকে এ কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে।

লালমনিরহাট জেলা প্রশাসক মোহা. রাশেদ প্রধানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক। জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, কৃষি বিভাগের কর্মকর্তাসহ জেলার সার ব্যবসায়ী ও ডিলারগণ সভায় উপস্থিত ছিলেন।

খুঁজুন