রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন সব রেকর্ড কি ভাঙতে চলেছে ‘পাঠান’ ?

সব রেকর্ড কি ভাঙতে চলেছে ‘পাঠান’ ?

পাঁচ বছর পর পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ খান। তাকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ‘জিরো’ ছবিতে। সেই ছবি বক্স অফিসে একেবারেই সাফল্য পায়নি। কার্যত মুখ থুবড়ে পড়ে। মাঝে দীর্ঘ বিরতি নেন কিং খান। স্বাভাবিকভাবেই এতদিন পর শাহরুখ খানের ছবি মুক্তির অপেক্ষায় ছিলেন তার অনুরাগীরা।

অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে। আর দিন দশেক পর মুক্তি পাবে ‘পাঠান’। ছবিটিকে ঘিরে তাদের উত্তেজনা তুঙ্গে। সূত্রের খবর, ইতোমধ্যেই বেশ কিছু জায়গায় অগ্রিম বুকিং শুরু হয়ে গেছে এই ছবির। তাছাড়াও দর্শকদের উত্তেজনা নজর করে বিশেষজ্ঞদের দাবি, শাহরুখ খানের কামব্যাক ছবি অন্যতম হিট ছবি হতে চলেছে।

সম্প্রতি ট্রেড অ্যানালিস্ট এবং বিশেষজ্ঞদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ‘পাঠান’ মুক্তি পাওয়ার পর তা শাহরুখ খানের অন্যতম হিট ছবি হতে চলেছে। আন্তর্জাতিক বাজারে এই ছবিকে ঘিরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। শুধু আমাদের দেশেই নয়, বিশ্বজুড়ে মুক্তি পাবে এই ছবি। আর সাম্প্রতিক পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, আমেরিকা, আরব আমিরাত, অস্ট্রেলিয়ার মতো জায়গায় ইতোমধ্যেই ব্যাপক মাত্রায় টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। সেই তথ্য অনুযায়ী, দেশের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশগুলোতেও প্রচুর পরিমাণে ব্যবসা করার সম্ভাবনা রয়েছে এই ছবির।

‘পাঠান’ মুক্তি পাওয়ার আগে থেকেই শুরু হয়ে গেছে বিতর্ক। এই ছবি প্রথম গান ‘বেশরম রং’ ঘিরে কম বিতর্ক দেখা দেয়নি। দীপিকা পাড়ুকোনের পোশাককে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। সমালোচকরা ছবির গানের কিছু দৃশ্য বদলানোর দাবি তোলেন। আর সেন্সর বোর্ডের পক্ষ থেকেও বেশ কিছু দৃশ্য এবং ডায়লগ বদলানোর নির্দেশ দেওয়া হয়েছে। বেশ কিছু কাটছাঁটের পরই মুক্তি পাবে ‘পাঠান’।

খুঁজুন