মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোট থেকে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী ভারত সিরিজে আফগানিস্তান দলে ফিরলেন নাভিন ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করা হবে : দুর্যোগমন্ত্রী
খেলাধুলা সবচেয়ে বেশি শিরোপাজয়ী ফুটবলার মেসি

সবচেয়ে বেশি শিরোপাজয়ী ফুটবলার মেসি

লিওনেল মেসি ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়ে সৃষ্টি করেছেন ইতিহাস। ইন্টার মায়ামির হয়ে সপ্তম ম্যাচেই শিরোপা জয় করেছেন তিনি। এমনকি এটিই মেজর লিগ সকারের ক্লাবটির ইতিহাসে সর্বপ্রথম কোনো ট্রফি জয়। একই সঙ্গে এর মাধ্যমে ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপাজয়ী একমাত্র ফুটবলারও এখন আর্জেন্টাইন অধিনায়ক।

মেসি মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে তার পায়ের জাদুতে মুগ্ধ হয়ে আছে গোটা যুক্তরাষ্ট্র। এমনকি ডেভিড বেকহামের দলেও আমূল পরিবর্তন। ফুটবল জাদুকর যোগ দেওয়ার আগে মায়ামির সবশেষ ১০ ম্যাচে তারা জয় পেয়েছিল মাত্র একটি ম্যাচে, কিন্তু আর্জেন্টাইন অধিনায়ক মাঠে নামার পর থেকে টানা সাতটি ম্যাচে জয় পেয়েছে তারা। ফলে মায়ামির জার্সিতে মেসির গোল ১০টি।

এদিকে মিয়ামিকে প্রথম শিরোপার স্বাদ দিয়ে মেসি নিজেও গড়েছেন ব্যক্তিগত এক রেকর্ড। ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি জেতা একমাত্র ফুটবলার এখন তিনি। এর আগে বার্সেলোনা সতীর্থ দানি আলভেজের সমান ৪৩টি শিরোপা জিতে যৌথভাবে শীর্ষে ছিলেন মেসি। তবে মায়ামির হয়ে লিগস কাপ জয়ের মাধ্যমে এখন ক্যারিয়ারে আর্জেন্টাইন অধিনায়কের শিরোপা ৪৪টি।

খুঁজুন