রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিজ্ঞান ও প্রযুক্তি সোমবারের মধ্যে মিলবে মোবাইল ইন্টারনেট, তবে বন্ধ থাকছে ফেসবুক

সোমবারের মধ্যে মিলবে মোবাইল ইন্টারনেট, তবে বন্ধ থাকছে ফেসবুক

নিজস্ব প্রতিবেদক::


তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, বাসাবাড়িতে বুধবার রাতের মধ্যেই ইন্টারনেট সংযোগ দেয়া হলেও, মোবাইল ইন্টারনেটের জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। বুধবার (২৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। পলক বলেন, ‘রাতের মধ্যে বাসাবাড়িতে ইন্টারনেট সেবা আসবে। তবে মোবাইল ইন্টারনেটের জন্য সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। আর আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে।’

 

তিনি আরও বলেন, ‘দুষ্কৃতকারীদের দেয়া আগুনে ক্ষতির কারণে ইন্টারনেট সেবা বাধাগ্রস্ত হয়। এ অবস্থায় আমরা দ্রুত সম্ভব ইন্টারনেট ব্যবস্থা পুনর্বহালের জন্য কাজ করছিলাম। আজ রাত থেকে বাসাবাড়িতে পরিপূর্ণভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হবে।’  

 

এরআগে, ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন- আইএসপিএবির সভাপতি ইমদাদুল হকও জানিয়েছিলেন, রাতের মধ্যেই বাসাবাড়িতে ইন্টারনেট সংযোগ পুনঃস্থাপিত হতে পারে।


এদিকে পাঁচদিন পর মঙ্গলবার (২৩ জুলাই) রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়। তবে বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট সেবা। আবার ব্রডব্যান্ড ইন্টারনেট দিয়েও ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করা যাচ্ছে না। কবে নাগাদ এসব স্বাভাবিক হবে তা নিয়ে এর আগে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।


এছাড়া মোবাইল ইন্টারনেট দ্রুতই চালুর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থাটির চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ বলেন, ‘বুধবার (২৪ জুলাই) মোবাইল ইন্টারনেটের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক হতে পারে। বৈঠকে সার্বিক পরিস্থিতি আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।’


এর আগে গত বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে দুর্বৃত্তদের দেয়া আগুনের পর রাত থেকে বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা।

খুঁজুন