সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর সীমান্তবর্তী এলাকায় তিন লাখ টাকার পাতার বিড়ি আটক

সীমান্তবর্তী এলাকায় তিন লাখ টাকার পাতার বিড়ি আটক

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় বিজিবি'র চোরাচালান বিরোধী অভিযানে আনুমানিক ২ লাখ ৭০ হাজার টাকা মূল্যমানের ভারতীয় নাসির পাতার বিড়ি আটক করা হয়েছে। মঙ্গলবার (৬ই জানুয়ারি) ভোরে উপজেলার লালারচক সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব বিড়ি আটক করা হয়েছে।

শ্রীমঙ্গল বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ভোররাতে চলমান অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ৪০০ প্যাকেট ভারতীয় পাতার নাসির বিড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭০ হাজার টাকা।

তিনি আরও জানান, ৪৬ বিজিবি'র দায়িত্বাধীন ১১৫ কিলোমিটার সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান থাকবে সব সময়।

খুঁজুন