রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
লাইফস্টাইল শীতে গরম পানিতে গোসল

শীতে গরম পানিতে গোসল

খুব বেশি শীতে গোসল কাতরতা তৈরি হয়। অনেকে ঠাণ্ডা পানির বদলে গরম পানি দিয়ে গোসল করেন। প্রতিদিন গোসলে স্বাস্থ্য ভালো থাকে। মগজও থাকে চাপমুক্ত। ক্লান্তিতেও হয় ভালো বিশ্রাম, ঘুমও হয় পরিমিত। আর গোসল যদি হয় গরম পানিতে, তা হলেও মিলবে উপকার।

আয়ুর্বেদ বিজ্ঞানে বলা হয়েছে, গোসলের সময় শরীর গরম পানি ধুলেও মাথায় ঠাণ্ডা পানি ব্যবহার করতে হবে। কারণ, গরম পানি আমাদের চুল ও চোখের জন্য ক্ষতিকর। আপনি যদি সুস্থ আর সুঠাম দেহের হন তবে ঠাণ্ডা পানিতে গোসল করুন। না হলে হালকা গরম পানিই ঠিক আছে।

যাদের লিভারে সমস্যা, বদহজম, হাত-পা, শরীর জ্বালা সমস্যা আছে, তাদের ঠাণ্ডা পানিতে গোসলের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অ্যালার্জি, কাশি, ঠাণ্ডা, পায়ের ব্যথা, সাইনাস, বাত এধরনের রোগ থাকলে গরম পানিতে গোসল করুন।

শীত এলেই অনেকের ঠাণ্ডা লাগা ও জ্বরের সমস্যা দেখা দেয়। এ সমস্যা দূর করতে গরম পানিতে গোসল উপকারী। শিশু ও বৃদ্ধদের জন্য গরম পানি ভালো। পড়াশোনা নিয়ে ব্যস্ত, পর্যাপ্ত ঘুমের অভাব যাদের, তারা ঠাণ্ডা পানিতে গোসল করলে বেশি উপকার পাবেন। সকালে ঠাণ্ডা পানিতে গোসল করা শরীরের জন্য ভালো। কিন্তু রাতে বাড়ি ফিরে সারাদিনের ক্লান্তি দূর করতে গরম পানির জুড়ি নেই। 

সূত্র : হেলথম্যাচ

খুঁজুন