রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
লাইফস্টাইল শীতেও গোড়ালি নরম থাকবে

শীতেও গোড়ালি নরম থাকবে

শীত আসলেই ফাটতে শুরু করে গোড়ালি। কারোর তো আবার সাড়া বছরই থাকে গোড়ালি ফাটার সমস্যা। মোজা পরেও যেন ব্যাগে আনা যায় না এই সমস্যাকে। কী করবেন গোড়ালি নরম রাখার জন্য? জেনে নিন টিপস।

ত্বক ফাটার সমস্যা থেকে রেহাই পেতে হাইড্রেশন জরুরি। শরীর যদি হাইড্রেটেড থাকে, তাহলে একাধিক ত্বকের সমস্যা এড়াতে পারবেন। পায়ের শুষ্কভাব এড়াতে প্রচুর পরিমাণে পানি পান করুন। পাশাপাশি নিয়মিত ফুট ক্রিম ব্যবহার করুন।

পায়ের কোমলতা বজায় রাখার জন্য এক্সফোলিয়েশন জরুরি। এতে পা ও গোড়ালির মরা চামড়া দূর হবে। হালকা ফুট স্ক্রাব দিয়ে গোড়ালি এক্সফোলিয়েট করে নিন। এতে ত্বক আরও ভালো করে ময়েশ্চারাইজ শোষণ করবে।

পায়ের যত্নে গ্লিসারিন, শিয়া বাটা বা নারকেল তেল আছে এমন ময়েশ্চারাইজার বেছে নিন। এই ধরনের উপাদানগুলো ত্বকের গভীরে গিয়ে আর্দ্রতা জোগায়। ঘুমানোর আগে পা খুব ভালো করে পরিষ্কার করে পেট্রোলিয়াম জেলি বা ভারী ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

গরম পানিতে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল বা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে দিন। পাশাপাশি পিঙ্ক সল্টও মেশাতে পারেন। এই পানিতে পা ১৫-২০ মিনিট ডুবিয়ে রাখুন। পায়ের ত্বক ভালো থাকবে।

পা ও গোড়ালি ম্যাসাজ করুন। এতে রক্ত সঞ্চালন ভালো হয়। ম্যাসাজ অয়েল বা ক্রিম ব্যবহার করে ম্যাসাজ করতে পারেন।

পায়ের নখ ও কিউটিকলের যত্ন নিন। নিয়মিত নখ কাটুন। পাশাপাশি কিউটিকল ময়েশ্চারাইজ করুন।

ফাটা গোড়ালির সমস্যা থেকে নিস্তার পেতে পায়ে কলার খোসা ঘষতে পারেন। এছাড়া কলার প্যাকও গোড়ালির যত্ন নেয়।

গোসলের আগে কুসুম গরম পানিতে কয়েক ফোঁটা শ্যাম্পু মিশিয়ে পায়ের গোড়ালি ডুবিয়ে রাখুন। ১৫ থেকে ২০ মিনিট পর পিউমিস স্টোন বা ব্রাশের সাহায্যে ঘষে ঘষে গোড়ালি পরিষ্কার করুন।

বাইরে বের হওয়ার সময় গোড়ালি ঢাকা জুতা পরবেন যেন ধুলাবালি না লাগে।

খুঁজুন