বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? • ৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা • কুর্দিদের হাতে থাকা তেলক্ষেত্র কেন্দ্রের অধীনে আনার নির্দেশ ইরাকের প্রধানমন্ত্রীর
খেলাধুলা শেখ ফজলুল হক মনি স্মৃতি অনুর্ধ ১৬ মাস্টার্স ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

শেখ ফজলুল হক মনি স্মৃতি অনুর্ধ ১৬ মাস্টার্স ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

বুলবুল আহমেদ সোহেল ঃ

নারায়ণগঞ্জে বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর পূর্তি উপলক্ষে শেখ ফজলুল হক মনি স্মৃতি অনুর্ধ ১৬ মাস্টার্স ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে শহরে দেওভোগ নাগবাড়ি এলাকায় ডিএসএস ক্লাব মাঠে টুর্নামেন্টের খেলা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এমপি।


এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গসাথি ক্লাবের প্রধান উপদেষ্টা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, বঙ্গসাথী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর যুবলীগের সাধারন সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল।

এ টুর্নামেন্টে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহি ফুটবল ক্লাবগুলো অংশ নিচ্ছে। আজ উদ্বোধনী খেলায় সিরাজদৌলা ফুটবল একাডেমীকে ১/০ গোলে পরাজিত করে  বন্ধন ফুটবল কোচিং জয় লাভ করে।

খুঁজুন