সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

উচিংছা রাখাইন কায়েস,রাঙ্গামাটি :

সংস্কৃতি ও ক্রীড়ার মাধ্যমে দেশের মানুষকে উদ্বুদ্ধ করা যায় সেটা জাতির পিতার জ্যোষ্ঠ পুত্র শেখ কামাল প্রমান করেছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে জাতির পিতার পরিবারকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এখনো অব্যাহত রয়েছে এ ষড়যন্ত্র। তিনি সকলকে সজাগ থাকার আহবান জানান। বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মোঃ আল

মামুন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এসএম ফেরদৌস ইসলাম, বীর

মুক্তিযোদ্ধা ও আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিন, রাঙ্গামাটি

পাবলিক কলেজে অধ্যক্ষ তাসাদ্দিক হোসেন কবির, সাংবাদিক সুনীল কান্তি দে,

স্কাউট কমিশনার মোঃ নুরুল আবছার, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র

দাস, রাঙ্গামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথসহ বিভিন্ন

প্রতিষ্ঠানে প্রধানগণ উপস্থিত ছিলেন।

পরে রাঙ্গামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ৯টি সংগঠনের মাঝে ৪০ হাজার

টাকা করে নগদ অর্থ বিতরন করেন এবং বন বিভাগের পক্ষ থেকে গাছের চারা বিতরণ করা হয়।

এর আগে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে শেখ কামালের

প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ

মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, বীর মুক্তিযোদ্ধা

ও আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিনসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

খুঁজুন