রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
স্বাস্থ্য ও চিকিৎসা সেপ্টেম্বরে ক্যান্সারের টিকা বাজারে আনবে রাশিয়া

সেপ্টেম্বরে ক্যান্সারের টিকা বাজারে আনবে রাশিয়া

মরণব্যাধি ক্যান্সারের চিকিৎসায় খুব শিগগিরই বাজারে আসছে ভ্যাকসিন। রাশিয়ার গবেষকদের নিরন্তর প্রচেষ্টার ফসল এই ক্যান্সারের টিকা। আগামী সেপ্টেম্বর থেকে এই টিকার ব্যবহার শুরু হতে পারে বলে দাবি করেছেন রুশ গবেষকরা। রুশ বার্তা সংস্থা ‘তাস’ এ খবর জানায়।

রাশিয়ার গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক আলেক্সজান্ডার গিন্টসবার্গ জানিয়েছেন, সেপ্টেম্বরে মিলতে পারে সংস্থাটির তৈরি ক্যান্সারের টিকা। রুশ বার্তা সংস্থা নভোস্তিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।   গিন্টসবার্গ বলেছেন, ‘চিকিৎসাক্ষেত্রে এই টিকার ব্যবহার সংক্রান্ত অনুমোদনের জন্য আমরা ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেছি। আগামী আগস্টের শেষ নাগাদ সম্ভবত অনুমোদন দেয়া হতে পারে বলে আমরা আভাস পেয়েছি। মন্ত্রণালয় অনুমোদন দিলে আগামী সেপ্টেম্বরে এই টিকার ব্যবহার শুরু সম্ভব হবে। 

তিনি আরো বলেছেন, যাদের ইতোমধ্যে ক্যান্সার ধরা পড়েছে তাদেরকে এই টিকা দেয়া যাবে। টিকার মূল ওষুধ মানবদেহে প্রবেশের পর সেটি অল্প সময়ের মধ্যেই রোগ প্রতিরোধ ব্যবস্থাকে বিশেষভাবে প্রশিক্ষিত করে তোলে। এই প্রশিক্ষিত প্রতিরোধী শক্তিই ক্ষতিকর ক্যান্সারের কোষগুলোকে প্রথমে শনাক্ত এবং পরে ধ্বংস করে দেয়।  তিনি আরো জানিয়েছেন, চলতি বছর আরো কয়েকটি ক্যান্সারের ওষুধ এবং টিকা বাজারে আসার সম্ভাবনা রয়েছে। কারণ, রাশিয়ার অনেক সরকারি-বেসরকারি কোম্পানি এখন এ সংক্রান্ত গবেষণার দিকে ঝুঁকছে। 

ভ্যাকসিনটি সম্পর্কে গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক এর আগে বার্তা সংস্থা ‘তাস’কে বলেছিলেন, পরীক্ষামূলক ব্যবহারে দেখা গেছে, এই ভ্যাকসিন টিউমারের বিকাশ এবং সম্ভাব্য মেটাস্টেট গুলোকে দমন করে রাখে, ছড়াতে দেয় না।


খুঁজুন