বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত উত্তরের কৃষকরা আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির উত্তরে আগাম শীতকালীন সবজি চাষে স্বপ্ন বুনছেন কৃষকরা ঝিনাইদহে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা নিখোঁজ পর্যটকদের সন্ধানে নেপালে ছুটছেন স্বজনরা নীলফামারীর ডাঙ্গাপাড়ায় ভালোবাসায় গড়ে তুলেছে পাখির অভয়ারণ্য ৭ জীবন বীমা কোম্পানির ২,৫৪৯ গ্রাহককে ১৪.৫১ কোটি টাকার দাবি পরিশোধ
দেশের খবর শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ

শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ

জেলার শ্রীবরদি সীমান্তে বিভিন্ন ব্রান্ডের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন, ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯বিজিবি) অধিনায়ক লে.কর্নেল নুরুল আজিম বায়েজীদ।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাতে ৩৯ বিজিবির একটি বিশেষ টহল দল শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে সটকে পড়ে। পরে ঘটনাস্থল থেকে ১টি ইজিবাইকসহ বিপুল পরিমাণ ভারতীয় কসমোটিক্স জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল নুরুল আজিম বায়েজীদ বাসসকে জানান, সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরনের চোরাচালানের মালামাল পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতে এ কঠোর নজরদারি ও দায়িত্ব পালন অব্যাহত থাকবে।

খুঁজুন