রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
জাতীয় শেরপুরে দুই শিশুর মরদেহ উদ্ধার

শেরপুরে দুই শিশুর মরদেহ উদ্ধার

 জেলার নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর রোহান (৭) ও ইসমাইল (৮) নামে ২ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার ভোরে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্য নাকশী এলাকার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, দুই শিশু সাঁতার না জানলেও মাঝে মধ্যে স্থানীয় পুকুর ও জলাশয়ে মাছ ধরতে নামত। প্রতিদিনের মত গতকাল রোববার দুপুর ১২টার দিকে নিজ বাড়ি থেকে বের হয় দুই শিশু রোহান ও ইসমাইল। এরপর দীর্ঘ সময় পরও বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে সোমবার ভোরে নালিতাবাড়ী উপজেলার মধ্য নাকশী এলাকার বড় পুকুরে ২ জনের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন এবং পুলিশে খবর দেয়।

এবিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান ২ শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বাসস’কে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুঁজুন