সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
শেরপুরে ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের ভূমিকা সংক্রান্ত সেমিনার নজরুল বর্ষ উপলক্ষে নেত্রকোণায় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন চট্টগ্রাম কাস্টমস হাউসে এক সপ্তাহে ধ্বংস করা হয়েছে ৮৮ কনটেইনার পণ্য আইপিইউ প্রতিনিধিরা সৌহার্দ্যপূর্ণ সংসদীয় কার্যক্রমকে ইতিবাচকভাবে দেখেছেন: চিফ হুইপ হাম সন্দেহে ৬ শিশুর মৃত্যু, নতুন রোগী ১২৫৬ জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্টদের দায়িত্বশীল হতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ দেশের মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন ভবিষ্যৎ সুরক্ষায় সেই শিশু মুসার পাশে প্রশাসন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যায় একজনের মৃত্যু, নিখোঁজ ১৫
জাতীয় শেরপুরে ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের ভূমিকা সংক্রান্ত সেমিনার

শেরপুরে ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের ভূমিকা সংক্রান্ত সেমিনার

জেলায় আজ দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণে ‘ন্যাশনাল ট্যারিফ পলিসি ২০২৩’ -এর আলোকে শুল্ক সহায়তা বিষয়ে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের ভূমিকা সংক্রান্ত মতবিনিময় ও সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দিনব্যাপী শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির হলরুমে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের বাণিজ্য নীতি বিভাগের সদস্য (যুগ্ম সচিব) মো. আব্দুল গফুর।  

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মো. আরিফ হোসেন, ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের বাণিজ্য প্রতিবিধান বিভাগের উপ-প্রধান মো. আব্দুল লতিফ, উপ-প্রধান মাহমুদুল হাসান, পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. সফিকুল ইসলাম ও যুগ্ম-প্রধান মো. রায়হান ওবায়দুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন ।

এ সময় অন্যান্যের মধ্যে শেরপুর চেম্বার অব কমার্সের পরিচালক মহিউদ্দিন আহমেদ মামুন, শেখ শোভন, শুভ্র সাহা বাবন, মো. আরিফুল কবির আপেল, খুরশিদ আলম মিঠু, মো. রফিকুল ইসলাম, শ্রী গোপাল চন্দ্র সাহা এবং বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, মো. শওকত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

এছাড়াও সেমিনারে জেলার বিভিন্ন স্তরের শিল্প উদ্যোক্তা, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খুঁজুন