মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোট থেকে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী ভারত সিরিজে আফগানিস্তান দলে ফিরলেন নাভিন ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করা হবে : দুর্যোগমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৯ জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুরাও হবে দেশের সম্পদ : ডিসি ফরিদা ময়মনসিংহে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি টাইগার সবুজ গ্রেফতার নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১
দেশের খবর সিদ্ধিরগঞ্জে একই পরিবারের চার জনের ইসলাম ধর্ম গ্রহণ

সিদ্ধিরগঞ্জে একই পরিবারের চার জনের ইসলাম ধর্ম গ্রহণ

ইসলাম ধর্মের আচার অনুষ্ঠান ও ধর্মীয় বিধি বিধান নিয়ম কানুন ভালো লাগা এবং ইসলাম শান্তির ধর্ম, আর এ ধর্মে রয়েছে মানুষের জন্য কল্যাণকর জীবনব্যবস্থা এমন আত্ম-উপলব্ধি থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একই পরিবারের চার জন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। 

কোর্ট হলফনামার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করে তারা শুক্রবার (২ আগস্ট) সিদ্ধিরগঞ্জের জেলেপাড়া পুল সংলগ্ন হজরত শাহজালাল (রহঃ) জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা কামরুজ্জামান নকশাবন্দীর হাতে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জুম্মা নামাজের পূর্বে কলেমা পড়েন। 

জানাগেছে, সুবল চন্দ্র দাস ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে কোর্ট হলফনামার মাধ্যমে স্বপরিবারে নাম পরিবর্তন করে মো. রফিকুল আলম, স্ত্রী লক্ষী রানী দাস এর স্থলে মরিয়ম বেগম, মেয়ে অরদ্ধা দাস এর স্থলে আয়েশা আক্তার ও ছেলে  লিয়ন দাস এর স্থলে মো. বায়েজিদ নাম রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেন। 

মো. রফিকুল আলম বলেন, ইসলাম হলো শান্তির বাণী। ইসলাম রয়েছে আল্লাহর অনেক রহমত। তাই আমি হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। পাশাপাশি আমার সাথে ও আমার পরিবারের সদস্যরাও ইসলাম ধর্ম গ্রহণ করেন। সকলের নিকট সহযোগিতা কামনা করছি।

খুঁজুন