রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি সিইসি যাচ্ছেন ভোটের মাঠ দেখতে

সিইসি যাচ্ছেন ভোটের মাঠ দেখতে

কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি) বিদায় নেয়ার পর নতুন কমিশন দায়িত্ব নিয়েছে বেশ কিছু দিন আগে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন কমিশনের অধীনে প্রথম ভোট হচ্ছে আগামী ১৫ জুন। এদিন কুমিল্লা সিটি কর্পোরেশনসহ (কুসিক) দেশের বিভিন্ন জেলায় ১৩৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি), একটি উপজেলা পরিষদ ও ৬টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। এসব নির্বাচনে ভোটের মাঠ পর্যবেক্ষণে বিভিন্ন জেলায় যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) চার কমিশনার। শনিবার নির্বাচন কমিশন সূত্র এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, সফরসূচির অংশ হিসেবে রবিবার (২৯ মে) কুমিল্লা সিটি নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও নির্বাচন কমিশনার মো. আলমগীর। তারা কুসিক নির্বাচন নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে তিনটি বৈঠক করবেন।

এর আগে শনিবার (২৮ মে) মেহেরপুরে মতবিনিময় করার কথা রয়েছে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খানের। এরপর রবিবার (২৯ মে) ঝিনাইদহে মতবিনিময় করবেন তিনি।

এছাড়া সিলেটের বিয়ানীবাজার পৌরসভায় সাধারণ নির্বাচনের প্রার্থীদের সঙ্গে রবিবার মতবিনিময় করবেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। আর নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা মঙ্গলবার (৩১ মে) খাগড়াছড়ির বাঘাইছড়িতে বৈঠক করবেন। এর আগে সোমবার (৩০ মে) তিনি ফেনী জেলা নির্বাচন অফিস পরিদর্শন করবেন।

উল্লেখ্য, গত শুক্রবার (২৭ মে) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে। তারা ইতিমধ্যে প্রচারে নেমেছেন। নির্বাচনী আচরণ-বিধি প্রতিপালন নিয়ে মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী, প্রার্থী ও কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন সিইসিসহ কমিশনাররা।

খুঁজুন