বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
রাজনীতি শিখন-শেখানো বিষয় ভিত্তিক ৬ দিনের প্রশিক্ষণ শুরু

শিখন-শেখানো বিষয় ভিত্তিক ৬ দিনের প্রশিক্ষণ শুরু

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :


জাতীয় শিক্ষাক্রম রূপরেখার আলোকে যষ্ঠ ও সপ্তম শ্রেণির শিখন শেখানো কার্যক্রম প্রণয়নে নওগাঁ ও নাটোর জেলায় বিষয় ভিত্তিক প্রশিক্ষকদের ৬ দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার সকাল ৯ টায় নওগাঁর নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসায় ও নাটোর জেলার নববিধান বালিকা বিদ্যালয়ে শুরু হওয়া এ প্রশিক্ষণ শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর। নওগাঁ জেলায় এ প্রশিক্ষণ কার্যক্রমটি পরিদর্শন করেন নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান ও নাটোর জেলার ভেন্যু পরিদর্শন করেন নাটোর জেলা প্রশাসক শামীম আহম্মেদ।

নওগাঁর গাউসুল আযম কামিল মাদ্রাসা ভেন্যুতে নওগাঁ ও নাটোর এ দুই জেলার গণিত, ধর্ম (ইসলাম ও হিন্দু), বিজ্ঞান ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে মোট ২শ ৭০ জন প্রশিক্ষক অংশগ্রহণ করেছেন এবং নাটোরের নববিধান বালিকা বিদ্যালয় ভেন্যুতে নওগাঁ ও নাটোর জেলার বাংলা, ইংরেজি, ডিজিটাল টেকনোলজি, শিল্প ও সংস্কৃতি, জীবন ও জীবিকা এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের মোট ৩শ ২৪জন প্রশিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।

প্রশিক্ষণ নিতে নওগাঁ থেকে নাটোরে আসা নওগাঁ সদর উপজেলার কুশাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল বারিক তরফদার, চকনোদবাটি দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ ইমরুল কায়েসসহ অন্যান্য শিক্ষকগণ বলেন, জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ এর আলোকে প্রণীত জাতীয় শিক্ষাক্রম ২০২২ কে বাস্তবায়ন ও প্রণীত এ শিক্ষাক্রমে পাঠ্যপুস্তকের পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য শিখন সামগ্রী ব্যবহার করে কিভাবে শ্রেণি কার্যক্রমকে আনন্দময়, ফলপ্রসূ ও শিক্ষার্থী কেন্দ্রিক করা যায় তার উপর সর্বাধিক জোর দেয়া হয়েছে।

খুঁজুন