সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর শিক্ষক উৎপল হত্যার প্রতিবাদে মানববন্ধন

শিক্ষক উৎপল হত্যার প্রতিবাদে মানববন্ধন

অনুপ সিংহ,নোয়াখালী প্রতিনিধিঃ

সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে নোয়াখালীর সোনাইমুড়ীতে মানববন্ধন করেছে শিক্ষকরা।  

বাংলাদেশ শিক্ষক  সমিতি সোনাইমুড়ী উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায়  উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সহ সভাপতি নোমান উদ্দিন, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি এ বি এম নোমান, সহ-সভাপতি জাফরুল্লাহ,  যুগ্ম সাধারণ সম্পাদক  জাফর উদ্দিন।  

এ সময় উপস্থিত ছিলেন  উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  প্রধান শিক্ষকসহ  শিক্ষকবৃন্দ।

খুঁজুন