রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি সিলেটের সাথে উত্তরার সমাবেশ মিলিয়ে দেখুন:বাকীটা নির্বাচ‌নে কাদের

সিলেটের সাথে উত্তরার সমাবেশ মিলিয়ে দেখুন:বাকীটা নির্বাচ‌নে কাদের

কুমিল্লা ব্যুরো ঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, গতকাল সিলেটের সমাবেশের সাথে ঢাকার উত্তরার সমাবেশ মিলিয়ে দেখুন। বুঝবেন কার পায়ের তলায় মাটি নেই। বাকীটা দেশের মানুষ নির্বাচনে সিদ্ধান্ত নেবে। সোমবার (২১ নভেম্বর) কুমিল্লা সেনানিবাসের এমআর চৌধুরী প্রাঙ্গণে সশস্ত্র বাহিনী দিবসের কেক কাটা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

এ সময় কাদের আরো বলেন, শেখ হাসিনার মত নেতা না থাকলে এ দেশে উন্নয়ন হয় না তা প্রমাণিত সত্য। বাঞ্ছারামপুরের ঘটনাটি সাজানো বানানো। বাস্তবে সত্য নয়।

তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী আমাদের দুর্যোগের বন্ধু। এছাড়াও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সশস্ত্র বাহিনী  আন্তর্জাতিক পরিমÐলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৩ পদাতিক ডিভিশন জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মো. মাইনুর রহমান,  বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খান এমপি, রাজি মোহাম্মদ ফখরুল এমপি, নাসিমুল আলম নজরুল এমপি, ডা. প্রাণ গোপাল দত্ত এমপি, নিজাম উদ্দিন হাজারী এমপি, এইচএম ইব্রাহিম এমপি, আঞ্জুম সুলতানা এমপি, এ্যারোমা দত্ত এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি এমপি, ফরিদা আলম সাকী এমপি, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নানসহ কুমিল্লা,ফেনী ,চাদঁপুর,নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া,লক্ষীপুর জেলার রাজনৈতিক ব্যক্তিত্বসহ বীরমুক্তিযোদ্ধা, বীরপ্রতীক, মুক্তিযোদ্ধা পরিবারবর্গ, সেনাবাহিনী ও প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তারা। অনুষ্ঠানে ৯৪০ জন বীরমুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

খুঁজুন