বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হলো আর্ট ক্যাম্প ‘ক্যানভাস ২৪: মুক্তির মহাকাব্য’ আর্ট ক্যাম্প প্রদর্শনী।
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, চেতনা ও মুক্তির আকাক্সক্ষাকে শিল্পের ভাষায় ধারণ ও উদযাপনের লক্ষ্যে আজ শুরু হওয়া এ আর্ট ক্যাম্প প্রদর্শনী ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা-রাত ৮টা এবং শুক্র ও শনিবার দুপুর ৩টা-রাত ৮টা পর্যন্ত জাতীয় চিত্রশালার গ্যালারি-২ এ চলবে।
চারুকলা বিভাগের উদ্যোগে দেশবরেণ্য, প্রথিতযশা ও তরুণ শিল্পীদের শিল্পকর্ম নিয়ে শুরু হওয়া প্রদর্শনীতে ৫৬জন দেশবরেণ্য, প্রথিতযশা ও তরুণ শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, বর্তমান সরকার সংস্কৃতির নানা মাত্রিকতাকে বৈশ্বিক পরিসরে তুলে ধরতে চায়। চারুশিল্পে বাংলাদেশের যে গ্রহণযোগ্যতা রয়েছে তা আরো বৃদ্ধি পাক, আরো উন্নত হোক সে লক্ষ্যে আমরা কাজ করে যাব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আমাদের সংস্কৃতির সঙ্গে বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে আর্টের বিরাট একটা সম্পর্ক আছে। প্রত্যেকটা গণআন্দোলনসহ যেকোনো আন্দোলনে সংস্কৃতি ও চিত্রশিল্পের একটা বড় ভূমিকা থাকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন, শিল্পী ও অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য শিল্পী মো. মনিরুল ইসলাম, অধ্যাপক মো. আব্দুস সাত্তার, অধ্যাপক রোকেয়া সুলতানা, চীন দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং এবং শিল্পী আব্দুর শাকুর শাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন এবং স্বাগত বক্তৃতা করেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল।
শিল্পকলায় ‘ক্যানভাস ২৪ : মুক্তির মহাকাব্য’ আর্ট ক্যাম্প প্রদর্শনী শুরু
শিল্পকলায় ‘ক্যানভাস ২৪ : মুক্তির মহাকাব্য’ আর্ট ক্যাম্প প্রদর্শনী শুরু
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হলো আর্ট ক্যাম্প ‘ক্যানভাস ২৪: মুক্তির মহাকাব্য’ আর্ট ক্যাম্প প্রদর্শনী। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, চেতনা ও মুক্তির আকাক্সক্ষাকে শিল্পের ভাষায় ধারণ ও উদযাপনের লক্ষ্যে আজ শুরু হওয়া এ আর্ট ক্যাম্প প্রদর্শনী ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা-রাত ৮টা এবং শুক্র ও শনিবার দুপুর ৩টা-রাত ৮টা পর্যন্ত জাতীয় চিত্রশালার গ্যালারি-২ এ চলবে। চারুকলা বিভাগের উদ্যোগে দেশবরেণ্য, প্রথিতযশা ও তরুণ শিল্পীদের শিল্পকর্ম নিয়ে শুরু হওয়া প্রদর্শনীতে ৫৬জন দেশবরেণ্য, প্রথিতযশা ও তরুণ শিল্পীদের
শিল্পকর্ম প্রদর্শিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, বর্তমান সরকার সংস্কৃতির নানা মাত্রিকতাকে বৈশ্বিক পরিসরে তুলে ধরতে চায়। চারুশিল্পে বাংলাদেশের যে গ্রহণযোগ্যতা রয়েছে তা আরো বৃদ্ধি পাক, আরো উন্নত হোক সে লক্ষ্যে আমরা কাজ করে যাব। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আমাদের সংস্কৃতির সঙ্গে বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে আর্টের বিরাট একটা সম্পর্ক আছে। প্রত্যেকটা গণআন্দোলনসহ যেকোনো আন্দোলনে সংস্কৃতি ও চিত্রশিল্পের একটা
বড় ভূমিকা থাকে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন, শিল্পী ও অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য শিল্পী মো. মনিরুল ইসলাম, অধ্যাপক মো. আব্দুস সাত্তার, অধ্যাপক রোকেয়া সুলতানা, চীন দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং এবং শিল্পী আব্দুর শাকুর শাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন এবং স্বাগত বক্তৃতা করেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত