রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন সামিরা

সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন সামিরা

মডেল হিসেবে মিডিয়ায় ক্যারিয়ার শুরু করলেও গত এক বছর ধরে নাটকে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন সামিরা খান । তরুণ অভিনয়শিল্পীদের মধ্যে যারা এখন দর্শকপ্রিয়তা নিয়ে কাজ করছেন, তাদের মধ্যে অন্যতম একজন এই অভিনেত্রী।

সম্প্রতি তিনি নাটক থেকে সিনেমায় মনোনিবেশ করছেন। শিগগিরই নতুন একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হবেন বলে জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে সামিরা খান বলেন, ‘আমি সবসময়ই বলে আসছি- ভালো গল্প ও চরিত্র পেলে সিনেমায় অভিনয়ে আপত্তি নেই আমার। তেমনই পছন্দের একটি সিনেমার কাজের প্রস্তাব পেয়েছি। এখনো আলোচনার পর্যায়েই আছে বিষয়টি। সব ঠিক থাকলে অল্প সময়ের মধ্যেই চূড়ান্ত করব বিষয়টি। তবে নাটক এখনই ছাড়ছি না। কারণ নাটকের জন্যই আমি বেশি উৎসাহ পাই।

এদিকে টিভি ও অনলাইন নাটকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন এ অভিনেত্রী। গত ঈদে তার অভিনীত একাধিক নাটক প্রচার হয়েছে। এর মধ্যে বেশিরভাগ নাটকেই তিনি প্রশংসিত হয়েছেন। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনেও রয়েছে উপস্থিতি।

খুঁজুন